IMG-LOGO

বৃহস্পতিবার, ২৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জের জেলা প্রশাসককে ২০ প্রজাতির ১০০টি বিরল ও বিপন্ন বৃক্ষ উপহারলাখো ভক্তের পদচারণায় গোদাগাড়ীতে শুরু হলো ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব মহোৎসবআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষেসমাবেশ ও মেলামহাদেবপুরে সরকারি জমিতে উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানমান্দায় ১৪ কিলোমিটার সড়কে দুর্ভোগ, পাকাকরণের দাবিবাংলাদেশ পুলিশ একাডেমীর সমাপণী কুচকাওয়াজ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা আচরণে জনগণের পুলিশ হতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী সার্বিক প্রস্তুতি শেষে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন সভাকুষ্টিয়ায় ছয় হত্যা: মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডবাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারাস্টেথোস্কোপে রোগের সঙ্গে মানুষের মনের সংকেত পেয়েছিলেন রেবতী সাহাভোটগ্রহণ চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে১০ জানুয়ারি জাবির ভর্তি পরীক্ষা শুরুতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার তাহসিফ সাউরির মরদেহ উদ্ধাররাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত আবাসন প্রকল্পটি সংস্কারের অভাবে জং-মরিচায় ধ্বংস হচ্ছে ব্যারাক, দ্রুত সংস্কার চাই স্থানীয়বাসিন্দা ও সচেতন মহল
Home >> কৃষি >> রায়গঞ্জে আগাম সরিষার আবাদে ব্যস্ত কৃষকেরা 

রায়গঞ্জে আগাম সরিষার আবাদে ব্যস্ত কৃষকেরা 

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা আমন ধান কেটে ঘরে তোলার সঙ্গে সঙ্গেই আগাম সরিষার আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন।

গত বছরে সরিষার দাম আশানুরুপ থাকা এবং তেলের দাম বাড়তি থাকায় এ বছরও ভাল দামের আশায় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকছেন।

উপজেলার কিছু জমি ইতিমধ্যেই সরিষার গাছ বড় হতে শুরু করেছে। আবার কিছু কিছু এলাকায় হালচাষ করে সরিষা বোনার জন্য জমি তৈরি নিয়ে ব্যস্ত রয়েছেন কৃষকেরা।

উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, ভাল লাভের আশায় অনেকে জমি বর্গা নিয়ে হলেও সরিষা চাষ শুরু করেছেন।

উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের আব্দুর রহিম জানান, গত বছর দাম বেশি থাকায় এবারও আশা নিয়ে আমার নিজের কিছু জমি ও কিছু বর্গা নিয়ে সরিষা চাষ করেছি। গত বছরের মতো এবারও সরিষার ভালো ফলন এবং দাম দ্বিগুন হওয়ার স্বপ্ন দেখছি।

এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কৃষক, আলী মুদ্দিন, আব্দুল আজিজ ফেকু, আব্দুল হালিম ও নুরনবী সরকার বলেন, গত বছর দাম ভালো পাওয়ায় এ বছরও ব্যাপক হারে সরিষা চাষে ব্যস্ত সময় পার করছেন আমাদের মতো অনেকেই। তাছাড়া এখন পর্যন্ত আবহাওয়াও রয়েছে বেশ ভালো। তাই এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ