IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরা
Home >> কৃষি >> রায়গঞ্জে আগাম সরিষার আবাদে ব্যস্ত কৃষকেরা 

রায়গঞ্জে আগাম সরিষার আবাদে ব্যস্ত কৃষকেরা 

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা আমন ধান কেটে ঘরে তোলার সঙ্গে সঙ্গেই আগাম সরিষার আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন।

গত বছরে সরিষার দাম আশানুরুপ থাকা এবং তেলের দাম বাড়তি থাকায় এ বছরও ভাল দামের আশায় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকছেন।

উপজেলার কিছু জমি ইতিমধ্যেই সরিষার গাছ বড় হতে শুরু করেছে। আবার কিছু কিছু এলাকায় হালচাষ করে সরিষা বোনার জন্য জমি তৈরি নিয়ে ব্যস্ত রয়েছেন কৃষকেরা।

উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, ভাল লাভের আশায় অনেকে জমি বর্গা নিয়ে হলেও সরিষা চাষ শুরু করেছেন।

উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের আব্দুর রহিম জানান, গত বছর দাম বেশি থাকায় এবারও আশা নিয়ে আমার নিজের কিছু জমি ও কিছু বর্গা নিয়ে সরিষা চাষ করেছি। গত বছরের মতো এবারও সরিষার ভালো ফলন এবং দাম দ্বিগুন হওয়ার স্বপ্ন দেখছি।

এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কৃষক, আলী মুদ্দিন, আব্দুল আজিজ ফেকু, আব্দুল হালিম ও নুরনবী সরকার বলেন, গত বছর দাম ভালো পাওয়ায় এ বছরও ব্যাপক হারে সরিষা চাষে ব্যস্ত সময় পার করছেন আমাদের মতো অনেকেই। তাছাড়া এখন পর্যন্ত আবহাওয়াও রয়েছে বেশ ভালো। তাই এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031