IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপি আবারও জ্বালাও-পোড়াও করতে চায়’

‘বিএনপি আবারও জ্বালাও-পোড়াও করতে চায়’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি ২০১৪-১৫ সালের মতো লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে দেশে আবারও জ্বালাও-পোড়াও করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপি সমাবেশ নিয়ে এ মন্তব্য করেন।

রাজধানীতে বিএনপির সমাবেশ নিয়ে তিনি বলেন, ১০ ডিসেম্বর মহাসমাবেশের নামে কী পরিকল্পনা করছে বিএনপি। বিএনপি সারাদেশে বিভাগীয় সমাবেশ করেছে বিভিন্ন মাঠে। কিন্তু ঢাকার সমাবেশে তারা বেছে নিয়েছেন নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের রাস্তা। বাংলাদেশ ব্যাংক মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি। ঢাকাবাসীর চলাচলের ভোগান্তির কথা চিন্তা করেই যা নাকচ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের উদ্দেশ্য কি? রাস্তা মাঠের তুলনায় অনেক সরু হওয়ায় কম লোক এনেও অনেক বেশি লোকের সমাগম বলে ভিডিও চালানো যাবে।

লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে দেশে আবার জ্বালাও-পোড়াও করতে চায় উল্লেখ করে তিনি বলেন, দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় বসে আর না ওঠার পরিকল্পনা নিয়েছে বিএনপি। ২০১৪-১৫ এর মতো লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে দেশে আবার জ্বালাও-পোড়াও করতে চায়। অথচ পুলিশ থেকে তাদের প্রস্তাব করা হয়েছে-যেহেতু বড় জমায়েত করতে চাই বিএনপি তাই সোহরাওয়ার্দী মাস তাদের জন্য ভালো হবে। একইসঙ্গে ঢাকা শহরের যানজট থেকে মুক্তি পাবেন নগরবাসী। কিন্তু বিএনপিকে সমাবেশের জন্য বড় মাঠের ব্যবস্থা করে দিতে চাইলেও তারা সেই প্রস্তাবে রাজি না।

এখন জনমনে প্রশ্ন কি চায় বিএনপি? সমাবেশ করতে নাকি সমাবেশের নামে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, ব্যস্ত রাস্তা বন্ধ করে জনগণকে দুর্ভোগ ও অনিশ্চয়তায় ফেলে বাংলাদেশের অজনপ্রিয় দল বিএনপির রাজনীতি বন্ধ হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31