IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আ.লীগের সম্মেলন

টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আ.লীগের সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ এলাকা টঙ্গী অঞ্চল। শিল্পাঞ্চল হওয়া ছাড়াও টঙ্গী অঞ্চল ঘিরে রয়েছে সোনালী অতীত ইতিহাস ও ঐতিহ্য। ঢাকার পাশাপাসি হওয়ায় কেন্দ্রীয় অনুষ্ঠান সফল করতে টঙ্গী গাজীপুরের আওয়ামী লীগ প্রত্যক্ষ সহযোগিতা অত্যন্ত গুরুত্ব বহন করে। দীর্ঘ দেড়যুগ পর ২রা ডিসেম্বর শুক্রবার (১ ডিসেম্বর) টঙ্গী কলেজ মাঠে অনুষ্ঠিত হলো টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সম্মেলন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ফারুক খান এমপি। বক্তব্য রাখেন গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল।

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ফারুক খান বলেন, আজকের সম্মেলন প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন, ‘সম্মেলনের নামে আওয়ামী লীগকে ভয় দেখাবেন না। কারণ আওয়ামী লীগ জানে কিভাবে সম্মেলন করতে হয়। কিভাবে নির্বাচনে বিজয়ী হওয়া যায়।’

সম্মেলনে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নার ভুইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, কাজী ইলিয়াস হোসেন, প্যানেল মেয়র আব্দুল আলীম মোল্লা, কাউন্সিলর নাছির উদ্দিন মোল্লা, কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক, কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপু, কাউন্সিলর শাহ রিপন, বিল্লাল হোসেন মোল্লা, খালিদুর রহমান রাসেল, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য রাজিব হায়দার সাদিম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, যুবলীগ নেতা, জসিম মাতবর, জাকির হোসেন, আজিজুল ইসলাম, লোকমান হোসেন, ফজল করিম, ছাত্রলীগ নেতা শাহাজাদা সেলিম লিটন, কাজী মনজুর ও হায়দারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, শুক্রবার দুপুরের পর থেকেই মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে যায় টঙ্গী সরকারি কলেজের মাঠ। টঙ্গী পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি পদে ১২ জন ও সাধারণ সম্পাদক পদে ২৫ জন এবং অপরদিকে পশ্চিম থানায় সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ১৬ জন প্রার্থী ঘোষণা করেন। সম্মেলনে দ্বিতীয় অংশে টঙ্গীর দুইটি থানায় আওয়ামী লীগের কমিটি স্থগিত রাখা হয়। এতে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

নেতাকর্মীরা জানান, প্রায় ১৯ বছর পর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে কমিটি ঘোষণা না করে উল্টো স্থগিত রাখা হয়েছে। নেতাকর্মীরা উৎসাহ হারিয়ে ফেলেছে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান বলেন, ‘টঙ্গীর দুইটি থানায় আজ আমরা কমিটি ঘোষণা দেইনি। গত ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি শেষে সকলের মতের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় কমিটি ঘোষণা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31