IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু

রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু

গুলি করে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : রাঙ্গামাটির নানিয়ারচরে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা (৫৫) নামে এক ইউপিডিএফের সংগঠক নিহত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নানিয়ারচরের রাঙিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছে।

ইউপিডিএফ রাঙ্গামাটি সমন্বয়ক সচল চাকমা বলেন, নিহত সুবাহু চাকমা সকালে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। সকাল ৯টার দিকে জেএসএস এমএন লারমা দলের স্বশস্ত্র সদস্য উত্তরণ চাকমার নেতৃত্বে ৬ জনের একটি দল মোটরসাইকেলে করে রাঙিপাড়ায় যায়। সেখানে সূর্যমনি চাকমার স্মৃতি মন্দিরের কাছে সুবাহু চাকমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে নানিয়াচর বাজারের দিকে চলে আসে।

নিহত সুবাহু চাকমা নানিয়াচর উপজেলার এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।

নানিয়াচর থানার ওসি সুজন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের কাছে একজন লোক নিহতের খবর এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31