IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> শিল্পী ক্যাটাগরিতে যে নতুন ১০ তরুণ ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন

শিল্পী ক্যাটাগরিতে যে নতুন ১০ তরুণ ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন

ধূমকেতু নিউজ ডেস্ক : সংগীতে বিশ্বের সেরা সম্মাননা ও পুরস্কার হচ্ছে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। এটিকে সংগীতের নোবেলও বলা হয়। এবারের ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ৯১টি শাখায় পুরস্কৃত করা হবে। এর মধ্যে অন্যতম একটি ক্যাটাগরি হলো নতুন শিল্পীদের অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের ট্রফির মধ্যে সোনালি বর্ণের গ্রামোফোন আঁকা রয়েছে।

এই ক্যাটাগরিতে নতুন সেইসব শিল্পীকে পুরস্কার দেওয়া হয় যেসব নতুন শিল্পী গত এক বছরে গান গেয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। নতুন এ শিল্পীদের তালিকায় রয়েছেন-

আনিতা: তার পুরো নাম লাইজা ডি মাসিডো। তিনি ব্রাজিলিয়ান গায়িকা, গীতিকার এবং উপস্থাপিকা। ২৯ বছর বয়সী এই গায়িকা জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালের ৩০ মার্চ।

ওমর অ্যাপোলোনিও: তার পুরো নাম ওমর অ্যাপোলোনিও ভেলাস্কো। তিনি আমেরিকান গায়ক এবং গীতিকার। তিনি ইংলিশ এবং স্প্যানিশ ভাষায় গান করেন। ২৫ বছর বয়সী এই অভিনেতা ১৯৯৭ সালের ২০ মে জন্মগ্রহণ করেন।

ডোমি এবং জেডি বেক: ডোমি এবং জেডি বেক হলেন দুইজন ব্যক্তি যারা যৌথ কাজ ৪. করেন। ডমি লুনা হলেন একজন ফরাসি কীবোর্ডিস্ট এবং জেডি বেক হলেন আমেরিকান ড্রামার। ২০১৮ সালে দুজনের মধ্যে মেলবন্ধন শুরু হয় এবং তারা এখন এক সঙ্গেই কাজ করছেন।

মুনি লং: তার পুরো নাম প্রিসিলা রেনিয়া হেয়ারস্টন তিনি পেশাগতভাবে ‘মুনি লং’ নামে পরিচিত। তিনি একজন আমেরিকান গায়ক এবং গীতিকার। তিনি ১৯৮৮ সালে ১৪ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার প্রথম একক অ্যালবাম ‘জুকবক্স’২০০৯ সালে প্রথম প্রকাশিত হয়।

সামারা জয়: তার পুরো নাম সামারা জয় ম্যাকলেন্ডন। পেশাগতভাবে তিনি মানুষের কাছে সামারা জয় নামে পরিচিত। তিনি একজন আমেরিকান গায়ক যিনি ২০১৯ সালে সারাহ ভন আন্তর্জাতিক জ্যাজ ভোকাল প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন।

লাট্টো: তার পুরো নাম অ্যালিসা মিশেল স্টিফেনস। তিনি ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে মানুষ তাকে লাট্টো বা বিগ ল্যাটো নামে চিনেন। তিনি একজন আমেরিকান র‌্যাপার এবং গায়িকা। তিনি ২০১৬ সালে আমেরিকান র‌্যাপার জারমাইন ডুপ্রির রিয়েলিটি টেলিভিশন সিরিজ ‘দ্য র‌্যাপগেম’-এ প্রথম হাজির হন, যেখানে তিনি মিস ‘মুলাটো’ নামে পরিচিত ছিলেন এবং তিনি শোটির প্রথম সিজনে পুরস্কার জিতেছিলেন।

ম্যানেস্কিন: ম্যানেস্কিন মূলত কোনো ব্যক্তির নাম নয়, এটি কয়েকজন কণ্ঠশিল্পীর সমন্বয়ে গঠিত একটি ইতালীয় রক ব্যান্ড দল যা ২০১৬ সালে ইতালির রাজধানি রোমে গঠিত হয়। ব্যান্ডটি কণ্ঠশিল্পীরা হলেন ড্যামিয়ানো ডেভিড, বেসিস্ট ভিক্টোরিয়া ডি অ্যাঞ্জেলিস, গিটারিস্ট টমাস রাগি এবং ড্রামার ইথান টর্চিওর।

তোবে নউইগ: তার পুরো নাম তবেচুকউ দুবেম। সংগীত জগতে তিনি তোবে নউইগ নামে পরিচিত। তিনি একজন আমেরিকান র‌্যাপার, গায়ক এবং অভিনেতা। তিনি ১৯৮৭ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার হিউস্টন, টেক্সাসের আলিফ এলাকার বাসিন্দা।

মলি টাটল: তার পুরো নাম মলি রোজ টাটল তিনি ১৯৯৩ সালের জন্ম ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান কণ্ঠশিল্পী, গীতিকার, ব্যাঞ্জো প্লেয়ার এবং গিটারিস্ট। তিনি ক্রসপিকিং গিটারের দক্ষতার জন্য বিখ্যাত। ২০১৭ সালে টাটল ছিলেন প্রথম নারী, যিনি আন্তর্জাতিক ব্লুগ্রাস মিউজিক অ্যাসোসিয়েশনের ‘গিটার প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হন।

ওয়েট লেগ: এটি আইল অফ উইটের একটি ব্রিটিশ ইন্ডি রক ব্যান্ড দল। যা ২০১৯ সালে প্রকাশ পায়। এই দলের সদস্যরা হলেন, রায়ান টিসডেল, হেস্টার চেম্বারস, হেনরি হোমস, এলিস ডুরান্ড ও জোশ ওমেদ মোবারকি।

উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আগামী বছর ৫ ফেব্রুয়ারি ২০২৩ সালে অনুষ্ঠানটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31