IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘বিএনপি দলগতভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত’

‘বিএনপি দলগতভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত’

ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত অপশক্তি নির্মূল করে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় আজ।

তিনি বলেন, ‘বিএনপিসহ দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি ও ষড়যন্ত্রকে দমন-নির্মূল করে ২০৪১ সাল নাগাদ একটি পরিপূর্ণ উন্নত দেশ গড়া এবং বঙ্গবন্ধু কন্যা রূপায়িত ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করাই আমাদের স্বপ্ন এবং বিজয় দিবসের প্রত্যয়।’

বিজয় দিবসে সকাল সাড়ে ৭টায় রাজধানীর ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা আমাদের পূর্বসুরী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধররা, বিএনপি’র যে সমস্ত নেতা স্বাধীনতা বিরোধী ছিল তারা এবং বিএনপি দলগতভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে আজ বিশ্বব্যাংক থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সবাই প্রশংসা করছে। কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে, স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আঁটছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ভুল তথ্য উপাত্ত দিচ্ছে এবং দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তথ্যমন্ত্রী এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এবং বহু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিন্ন করে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিলেন।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন এঁকে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার কারণে তিনি সেই সব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি সাধন করেছে। আমরা মধ্যম আয়ের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছি।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31