IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> ‘দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগই জিতবে’

‘দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগই জিতবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগাতিপাড়া : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, দেশবিরোধী অপশক্তি ও চক্রান্তকারীদের তৎপরতা বেড়ে যায় বিজয়ের মাস ডিসেম্বর এলে। একাত্তরে পরাজয়ের গ্লানি থেকে তারা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের ক্ষতি সামনে মরিয়া হয়ে ওঠে। এই অপশক্তির কাছে আতঙ্কের নাম আওয়ামী লীগ। মহান স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগই দেশবিরোধী অপশক্তির মোকাবিলায় যথেষ্ট। একাত্তরের মতোই এসব অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগ জয়লাভ করবে। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে নাটোরের লালপুর উপজেলায় জাতীয় ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

এদিন সকালে বাগাতিপাড়া উপজেলা চত্বরে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

পরে বাগাতিপাড়া ও লালপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে লালপুরের গোপালপুর বাজারে দেশবিরোধী সকল অপশক্তি প্রতিহতের ডাক দিয়ে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

শহিদুল ইসলাম বকুল বলেন, বিএনপি, জামায়াত, জঙ্গিসহ দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার বাংলার মানুষ। দেশের মানুষ আর পেছনে ফিরে যেতে চায় না। বিএনপির দুঃশাসন ও দুর্নীতির কথা এদেশের মানুষ ভুলে যায়নি বলেই জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ পরপর তিনবার জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের কোটি মানুষের আস্থা রয়েছে। তাই আগামীতে বিএনপি জামাতের দেশবিরোধী চক্রান্ত ও সকল নৈরাজ্য প্রতিরোধে আওয়ামী লীগ নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31