IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> টপ নিউজ >> আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রারাই নেতাকর্মীদের ঢল

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রারাই নেতাকর্মীদের ঢল


ধূমকেতু নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ।

দুপুর সোয়া দুইটায় শুরু হয় এই বিজয় শোভাযাত্রা। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বিজয় শোভাযাত্রাটি বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এসময় নেতাকর্মীদের ঢল নামে।

শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

দেখা গেছে, নগরীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা।

রাজধানী ছাড়াও আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলসহকারে যোগ দিয়েছে এই শোভাযাত্রায়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচিতে নেতাকর্মীর ঢল নামে। ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় শরিক হন।

শোভাযাত্রাটি শাহবাগ দিয়ে ড. কুদরত ই খুদা সড়ক (এলিফেন্ট রোড) দিয়ে মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে সন্ধ্যায় শেষ হয়।

বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সঙ্গে আছেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানকসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের ব্যানারে নেতাকর্মীরা যোগ দিয়েছেন শোভাযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও অঙ্গসংগঠনের নারী নেত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো। নেতাকর্মীরা কেউ ট্রাকে, কেউ অংশ নিয়েছেন পায়ে হেঁটে। শোভাযাত্রায় দেখা গেছে লাল-সবুজের আবহ।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকায় বিজয় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এই সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্যে বলেন, ৫১ বছর আগে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হয়। কিন্তু বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আরেকটি লড়াই দরকার। এই লড়াইয়ের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে।

শোভাযাত্রা উপলক্ষে এর আগে সকাল থেকে স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুতি দেখা গেছে। একেকজনের গায়ে দেখা গেছে বিজয়ের সাজ। কেউ কেউ নিজেদের জড়িয়েছেন পতাকার আদলে তৈরি পোশাকে। এছাড়া মাথায় পতাকা ও বিজয়ের নানান চিহ্ন এঁকেছেন আওয়ামী নেতাকর্মীরা।

‘ঐতিহাসিক বিজয় শোভাযাত্রার জন্য জনগণের যে ট্রাফিক অসুবিধা হবে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা ঢাকার জনগণকে এই বিজয় শোভাযাত্রায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’ শুক্রবার সকালে ‘বিজয় শোভাযাত্রা’ বাস্তবায়ন ও সফল করতে জরুরি প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন নানক।

এদিকে নগরীর বিভিন্ন অংশ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রমনা অভিমুখে নেতাকর্মীরা আসার কারণে নগরীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য, রাজধানীর পাশাপাশি সারা দেশে একসঙ্গে এই বিজয় শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31