IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> জাতীয় >> লিড নিউজ >> আরও পাঁচ রুটে মেট্রোরেল

আরও পাঁচ রুটে মেট্রোরেল

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ এক দশক অপেক্ষার পর আজ বুধবার খুলছে দেশের প্রথম মেট্রোরেল পথের একাংশ। রাজধানীর যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে আরও পাঁচটি মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এরইমধ্যে পাতাল-উড়াল সমন্বয়ে এমআরটি-এক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ছয়টি মেট্রোরেল চালু হলে ঢাকায় প্রতিদিন ৫০ লাখ মানুষ যাতায়াত করতে পারবেন। ঢাকার পাশাপাশি মেট্রো তৈরির পরিকল্পনা আছে চট্টগ্রামেও।

দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলো মেট্রোরেল। কমলাপুর পর্যন্ত চালু হবে ২০২৫ সালের জুনে। এরইমধ্যে এমআরটি-১’র ডিপোর ভূমি উন্নয়ন চুক্তি হয়েছে। এটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৬.২১ কিলোমিটার ভূ-গর্ভস্থ ও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত ১১.৩৬ কিলোমিটার উড়াল।

সাড়ে বায়ান্ন হাজার কোটি টাকার এমআরটি-১ শেষ করার পরিকল্পনা আছে ২০২৬ সালে। এই রুটে ১২টি পাতাল এবং ৯টি উড়াল স্টেশন থাকবে। আট কোচ বিশিষ্ট ২৫ সেট ট্রেন চলবে এই পথে। প্রতিটি ট্রেনের সর্বোচ্চ ধারণক্ষমতা হবে ৩ হাজার ৮৮ জন। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে মাত্র ৩৪ মিনিট, নতুন বাজার থেকে পূর্বাচল ২০ মিনিটে এবং কমলাপুর থেকে পূর্বাচল যেতে সময় লাগবে ৩৫ মিনিট।

২০২৮ সালে ভূগর্ভস্থ মেট্রোরেলের মাধ্যমে প্রতিদিন প্রায় ৮ লাখ যাত্রী ভ্রমণ করতে পারবেন। ২০৩০ সালের মধ্যে পরিকল্পনার ছয়টি মেট্রো রেল চালু হলে ৫০ লাখেরও বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবেন।

মেট্রোরেল লাইন-৫ এর নর্দান রুট সাভারের হেমায়েতপুর থেকে শুরুর পর মিরপুর ১০ নম্বর ও গুলশান হয়ে ভাটারা যাবে। মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট গাবতলী থেকে মিরপুর রোড ধরে পান্থপথ, হাতিরঝিল, রামপুরা, আফতাবনগর থেকে দাশেরকান্দি গিয়ে থামবে।

লাইন-২ শুরু হবে গাবতলী থেকে। এরপর বছিলা, ঝিগাতলা, নিউমার্কেট, ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, মুগদা হয়ে চট্টগ্রাম রোডে গিয়ে শেষ হবে। এমআরটি লাইন-৪ হবে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31