IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি : কাদের

শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি : কাদের

ধূমকেতু নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি, বাংলাদেশ ভালো আছে। তাইতো তাদের (বিএনপি) মনে জ্বালা, অন্তর্জ্বালা।

বিএনপিকে নিজেদের শোধরানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, অপপ্রচার ও বিষোদগার- এসব মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

এসময় মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের সাফল্যের মুকুটে আরেকটি মুকুট যুক্ত হলো বলেও তিনি জানান।

বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরায় আয়োজিত সুধী-সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আপনার সরকারের সাফল্যের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি পালক। তাই আজ দিকে দিকে ধ্বনিত হচ্ছে শেখ হাসিনার অর্জন গণপরিবহনে মেট্রোরেল সংযোজন। শেখ হাসিনার অবদান বাংলাদেশের ঢাকায় মেট্রোরেল দৃশ্যমান। মেট্রোরেল আজ কোনো স্বপ্ন নয়, মেট্রোরেল আজ দৃশ্যমান বাস্তবতা। সবই তো আমরাই করছি, শেখ হাসিনার সরকার। শত সেতু একদিনে উদ্বোধন দেখেছেন কোথাও? শত সড়ক একদিনে প্রথম, ঢাকায় মেট্রোরেল প্রথম, চট্টগ্রামে বঙ্গবন্ধু টার্নেল প্রথম, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস প্রথম, বাস র‌্যাপিড ট্রানজিট প্রথম আগামীতে উদ্বোধন হবে, সবই শেখ হাসিনা করছেন। মানুষ বলে শেখের বেটি নিজের টাকায় বিশ্বব্যাংকের চোখে আঙুল দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। কেন আমরা পারবো না। বিশ্বব্যাংক অপবাধ দিতে পারে, আমি বলতে চাই আমরা বীরের জাতি, আমরা চোরের জাতি নই।

সেতুমন্ত্রী বলেন, মনে অনেকেরই অন্তর জ্বালায় ভোগেন। তারা বলেছিলেন, জোড়াতালি দিয়ে পদ্মাসেতু করা হয়েছে, এখন কীভাবে যাচ্ছেন সমাবেশ করতে? ৩ ঘণ্টায় খুলনায় চলে গেলেন। জীবনে পেরেছেন, বড় বড় কথা। আগুন, সন্ত্রাস, জঙ্গিবাদ আমরা মোকাবিলা করবো। শেখ হাসিনা পদ্মাসেতু করে ফেললেন, মেট্রোরেল করে ফেললেন, শত সেতু করে ফেললেন, শত সড়ক করে ফেললেন, শতভাগ বিদ্যুৎ দিয়ে ফেললেন আর এই কঠিন বিশ্ব পরিস্থিতিতেও বাংলাদেশ অনেক উন্নত দেশের চেয়ে ভালো আছে। শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই আমরা ভালো আছি, তাই ওদের মনে জ্বালা। এখন মেট্রোরেল নিয়ে কিছু বলতে পারে না, দুনীতি বলতে পরে না, এখন ভাড়া, এখন বলছে ভাড়া বেশি। কোলকাতার মেট্রোরেল হয়েছে ১৯৮৪ সালে। এখন মেট্রোরেল আরও নতুন প্রযু্ক্তি নিয়ে এসেছে।

এ সময় কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, নেত্রী আপনার নারীদের প্রতি একটু বেশি টান আছে, এজন্য বলেছেন একটা বগি নারীদের জন্য থাকবে। ওখানে শুধু নারীরা বসবেন, নারীরা অন্য বগিতেও বসতে পারবেন, তবে এটা তাদের জন্য নির্ধারিত আছে, সেখানে নারীরা বসবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং আর্থিক সহযোগিতা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি। অনুষ্ঠানে বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকিট কেটে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে উত্তরা থেকে আগারগাঁও স্টেশনে আসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31