IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাউয়েট ক্যাম্পাসে “হোলসিম ইনোভেটিভ এন্ড সাসটেইনেবল বিল্ডিং সলিউশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিতনিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যাবিচারাধীন জমিতে নির্মাণের নকশা অনুমোদন না দেওয়ার জন্য আবেদনআজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষারাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরা
Home >> কৃষি >> রাণীনগরে ইরি-বোরো ধান রোপন

রাণীনগরে ইরি-বোরো ধান রোপন

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে ধান লাগানো শুরু করেছে চাষীরা। উপজেলার নিন্মাঞ্চলে বন্যার পানি জমি থেকে নেমে যাওয়ায় কিছুটা আগেই ধান লাগানো শুরু করেছেন কৃষকরা। গত আমন মৌসুমে ধানের ভাল ফলন এবং সর্বোচ্চ দাম পাওয়ায় ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় সাড়ে ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ওই পরিমাণ জমিতে ধান রোপণের বিপরীতে ১১শ” ৭৭ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং রোগবালাই না থাকায় চারাও ভালো হয়েছে। ইতি মধ্যে উপজেলার মিরাট, গোনা, রক্তদহ বিল এলাকা এবং বিভিন্ন খাড়ি এলাকায় ধান রোপন শুরু হয়েছে। তবে নির্ধারিত জমির মধ্যে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে সরিষা এবং সাড়ে ১১শ” হেক্টর জমিতে আলু রয়েছে। এসব আলু-সরিষা ঘরে তোলার পর ধান রোপন শুরু হবে।

কর্মকর্তারা বলছেন, গত আমন মৌসুমে কৃষকরা প্রতি বিঘা জমি থেকে ধান বিক্রি করে প্রায় ১৫-২০ হাজার টাকা লাভ করেছেন। ফলে ধান চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।

উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্রামের কাজী মোবারক হোসেন, গোনার জাহাঙ্গীর আলম রক্তদহ বিল এলাকার কৃষক শহিদুল ইসলামসহ কৃষকরা বলেন, গত ইরি/বোরো মৌসুমে জমিতে ধান পেকে গেলেও বৈরি আবহাওয়ার কারনে সম্পন্ন ধান কেটে ঘরে তুলতে পারিনি। ফলে ওই মৌসুমে ব্যপক লোকসান হয়েছে। আমন মৌসুমে ধানের ভাল ফলন ও সর্বোচ্চ দাম পাওয়ায় বেশ লাভ হয়েছে। ফলে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বীজবোপন করা হয়েছিল। বীজ প্রস্তুত হওয়ায় এবং আবহাওয়া ভাল থাকায় জমিতে ধান লাগানো শুরু করেছি।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, চলতি ইরি-বোরো মৌসুমে এই উপজেলায় লক্ষ্য মাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে ধান লাগানোর সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আগেই বীজতলা তৈরি করে চারা প্রস্তুত করেছেন কৃষকরা। ইতি মধ্যে ধান রোপন শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে যেসব জমিতে আলু-সরিষা নেই সেসব জমিতে পুরোদমে ধান রোপন শুরু হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031