IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিম
Home >> রাজনীতি >> বাঘা পৌর মেয়র নির্বাচিত আ.লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ

বাঘা পৌর মেয়র নির্বাচিত আ.লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ

ধূমকেতু প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বছর শেষে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। 

এই নির্বাচনে জগ প্রতীকে ১২ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। আর তাঁর নিকটতম বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টু ৬ হাজার ১৮৭ ভোট পেয়েছেন নৌকা প্রতীকে।

সরেজমিন পৌর এলাকার প্রতিটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের ব্যাপক উপস্থিতি। কেন্দ্রে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি । সকাল ১১ টার পর থেকে পুরুষ ভোটারের সংখ্যা বাড়তে থাকে। তবে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করায় কিছু-কিছু ভোটারদের আঙ্গুলের ছাপ নিতে সমস্যা হওয়ায় নির্ধাতির সময়ের পরেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটার নজরুল ইসলাম জানান, প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেক ভালো লাগলো। দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে এটি তারই উদাহরণ। তিনি পৌর সভার উন্নয়নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় বেজায় খুশি বলে অভিমত ব্যক্ত করেন।

এদিকে ভোট গ্রহণ উপলক্ষে পুরো-পৌর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশা-পাশি র‌্যাব ও বিজিপির জোয়ানদের টহল দিতে দেখা গেছে। সেই সাথে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিমও কাজ করেছেন। ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে ৫৮৪৬ ভোটের ব্যবধারে পরাজিত করে মেয়র নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। এখা মোট ভোটার সংখ্যা ছিল ৩১৬৬৯ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31