IMG-LOGO

বুধবার, ২৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয়দের মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিনগরীতে পারিবারিক বিরোধের জেরে মালামাল হেফাজতে নিয়েছে পুলিশনিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ‘‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি’রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিতসাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না রেখে রাজশাহীতে রেফার, বাড়িতে মৃত্যু কিরণ বালাররাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধারসিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনাররাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনমান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগসিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতমহাদেবপুরে দুই বোনের এক স্বামী শ্বশুর বাড়ি এলাকায় মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা দিয়ে বিদায়চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে : প্রতিমন্ত্রী আব্দুল বারীমোটরসাইকেল ছিনতাই: পুলিশের দ্রুত অভিযানে ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
Home >> কৃষি >> তানোরে ২শ’ বিঘা জমিতে হবে বোরো চাষ

তানোরে ২শ’ বিঘা জমিতে হবে বোরো চাষ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের হস্তক্ষেপে পৌর সদরে বিল কুমারি বিলের প্রায় ২০০ বিঘা জমিতে বোরো চাষের ব্যবস্থা করে দিয়েছেন বলে গভীর নলকুপ সেচ পরিচালনা করা শীতলীপাড়া বঙ্গবন্ধু সমবায় সমিতির সভাপতি কৃষক সারোয়ার ও সম্পাদক হাকিমসহ শতাধিক কৃষকরা নিশ্চিত করেন।

রোববার (১ জানুয়ারী) দুপুরের দিকে সমিতির মাধ্যমে সেচ পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

ইউএনওর এমন নির্দেশ পেয়ে কৃষকরা স্বস্তির নি:শ্বাস ফেলেছেন। সেই সাথে ইউএনওর এমন যুগোপযোগী সিদ্ধান্তে কৃষকরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফলে বিগত সময়ের মত শান্তিপূর্ণ ভাবে সেচসহ চাষাবাদ করতে পারবেন বলে অভিমত কৃষকদের।

সেচ পরিচালনা করা বঙ্গবন্ধু সমবায় সমিতির ক্যাশিয়ার কৃষক অধির কান্ত দাস জানান, বিগত ২০১৭ সালের দিকে পৌর সদর শেখ রাসেল মিনি স্টাডিয়াম সংলগ্ন শীতলীপাড়া গ্রামে বিলের জমিতে বোরো চাষের একমাত্র ভরসা গভীর নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ পায় গুবিরপাড়া গ্রামের বখাটে বকুল। সে দায়িত্ব পেয়ে সেচ হার অতিরিক্তসহ প্রচুর ফসলহানি ঘটায়। যার কারনে কৃষকরা বাধ্য হয়ে তাকে বাতিলসহ সমিতির মাধ্যমে পরিচালনার জন্য নির্বাহীর দপ্তরে অভিযোগ করলে, তৎকালিন ইউএনও কৃষকের সুবিধার জন্য সমিতি করে দেন। বকুলকেই অপারেটর রাখা হলেও, সেচ পরিচালনা করতে নিষেধ করেন কর্তৃপক্ষ। কিন্তু প্রতি মৌসুমে সেচ কাজের আগ মুহুর্তে শুধু ভেজাল করে বকুল। গত ২৪ ডিসেম্বর শনিবার বকুল কিছু বখাটে মাদকসেবী দের নিয়ে গভীর নলকুপের তালা ভেঙ্গে সেচ দেওয়ার কার্ডসহ মালামাল চুরি করে। এঘটনায় তার কয়েকদিন পর বিএমডিএর সহকারী প্রকৌশলীকে লিখিত অভিযোগ দেওয়া হয়। আইনি ব্যবস্থা নিতে সহকারী প্রকৌশলী থানার ওসিকে পত্র দেন। এঅবস্থায় রোববার ইউএনও স্যার সমিতির মাধ্যমে সেচ পরিচালনা করতে বলেন। যার কারণে প্রায় ২০০ বিঘা জমিতে সুষ্ঠুভাবে বোরো চাষ হবে।

কৃষকরা জানান, প্রায় আটদিন ধরে অপেক্ষা করেছি। রোববারে শতাধিক কৃষকরা এমপির কাছে অভিযোগ করতেন। কিন্তু এমপি দ্রুত চলে যাওয়ার কারনে মডেল পাইলট স্কুলে নির্বাহী কর্মকর্তা কে অবহিত করলে অতীতে যে ভাবে সেচ পরিচালনা করা হত, সে ভাবে পরিচালনা করার অনুমতি দিয়েছেন। এতে করে কৃষকের বোরো চাষ শান্তিপুর্ন ভাবে করতে পারবেন।

সমিতির সভাপতি সারোয়ার হোসেন জানান, কৃষকের চাষাবাদের জন্য গভীর নলকূপ। কৃষকরা যে ভাবে কম খরচে চাষ করতে পারবেন, সেভাবেই চলবে গভীর নলকূপ। এসব নিয়ে তালা ভাঙ্গা অরাজকতা ছাড়া কিছুই না। আমাকে কৃষকরা দায়িত্ব দিয়েছেন বলে আছি, যাকে দিয়ে কৃষকের সুবিধা হবে তাকে দায়িত্ব দিবেন, এতে তীল পরিমান সমস্যাদি হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ জানান, গভীর নলকুপ কৃষকের জমিতে সেচ দেওয়ার জন্য। এটা নিয়ে কেউ অরাজকতা করলে ছাড় দেওয়া হবে না। বুঝতে হবে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি হলেও চাষীদের বা কৃষকদের জন্য দেশে খাদ্য ঘাটতি হয়নি। কৃষক বাচলে দেশ বাছবে। সুতরাং বিলের জমিতে বোরো চাষের একমাত্র ভরসা শীতলীপাড়ায় অবস্থিত গভীর নলকুপ আর কেউ যদি ছিনিমিনি করে কোন ছাড় দেওয়া হবে না। কৃষকরা যেভাবে পটিচালনা করে চাষাবাদে সুবিধা পাবেন সে ভাবেই পরিচালিত হবে। এরপরও যদি গভীর নলকূপটি নিয়ে অরাজকতা করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930