IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জের উপনির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিএনপির দুই সংসদ সদস্য হারুনুর রশিদ ও আমিনুল ইসলামের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১২ প্রার্থী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এসব তথ্য নিশ্চিত করেন। 

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আওয়ামী লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু ও জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল, জাসদের প্রার্থী মুনিরুজ্জামান মুনির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী কামরুজ্জামান খাঁন, স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবলীগ নেতা সামিউল হক লিটন ও তাহরিমা খাতুন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন,এই আসনে মোট ছয়জন মনোনয়ন তুলেছিলেন তারা সবাই জমা দিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান,চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে মোট ৭ জন মনোনয়নপত্র তুলেছিলেন। তাদের মধ্যে নির্ধারিত সময়ে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শুধুমাত্র আমানুল হক (গণতন্ত্রী পার্টি) মনোনয়ন জমা দেননি।

সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল ৫ জানুয়ারি। বাছাই করা হবে ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি এবং আগামী ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ১৮০টি ভোটকেন্দ্রের ১২৩০টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। 

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৮৮৩ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এই আসনে ১৭২টি ভোটকেন্দ্রের ১২৪০টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31