IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী অনুষ্ঠান করবে বিএনপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী অনুষ্ঠান করবে বিএনপি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফেরানোর প্রত্যাশা নিয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বছরজুড়ে অনুষ্ঠান করবে বিএনপি।

রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র, বিচার ব্যবস্থা, গণমাধ্যম প্রতিটি ক্ষেত্রে আজ কী অবস্থা- এটা ব্যাখ্যার প্রয়োজন হয় না। মুক্তিযুদ্ধের সব চেতনা আজ ভূলুণ্ঠিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমাদের মূল থিম থাকবে, আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফিরিয়ে নিতে চাই এবং সেই চেতনাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এটা হবে বিএনপির সূর্বণজয়ন্তী উদযাপনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করতে চাই।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম উপস্থিত ছিলেন।

২০২১ সালে বছরব্যাপী নানা আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি উদযাপন কমিটিও। শনিবার এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার মতামত নিয়ে প্রাথমিক কর্মসূচি চূড়ান্ত করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- রচনা প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, বিষয়ভিত্তিক প্রকাশনা, জিয়াউর রহমানের কর্মসূচিভিত্তিক কর্মশালা, বিএনপির শাসনামলের সাফল্য, পুস্তিকা প্রকাশ, লিফলেট বিতরণ, ডকুমেন্টারি নির্মাণ, নৃত্যনাট্য, পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহানগর-জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা সভা, সমাবেশ ও শোভাযাত্রা।

সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে অর্থ, প্রচার, প্রকাশনা, ব্যবস্থাপনা, সাজসজ্জা, দফতর, সেমিনার-সিম্পোজিয়াম, সাংস্কৃতিক ও মিডিয়া উপ-কমিটি গঠন করা হবে। এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিশেষ করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম ব্যাপক কর্মসূচি গ্রহণ করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31