IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের বেড থেকে সটকে পড়েছে আহত মোটরসাইকেল চালক।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আহত ভ্যান চালক মোহাম্মদ আলী। তার মৃত্যুর খবর পেয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড থেকে সটকে পড়েন আহত মোটরসাইকেল চালক রিমন আলী।

জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বানিয়া পাড়ার আমতলা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ৬৫ বছর বয়সের দরিদ্র ভ্যান চালক মোহাম্মদ আলীসহ মোটরসাইকেল চালক রিমন আলী ও মোটরসাইকেল আরোহী শাওন আলী।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলীকে জরুরি বিভাগে আনার পর উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। শাওন আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিমন আলীকে ভর্তি রাখা হয়।

নিহত ভ্যান চালক মোহাম্মদ আলী বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত কছের আলী প্রামানিকের ছেলে।

আহত হয়েছে মোটরসাইকেল চালক রিমন আলী (১৮) দক্ষিন মিলিকবাঘা গ্রামের মহিবুর রহমানের ছেলে ও মোটরসাইকেল আরোহী শাওন আলী(১৮) নারায়নপুর গ্রামের রেজাউল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা ও শামীম হোসেন জানান, ফরাজিপাড়া গ্রাম থেকে ভ্যান নিয়ে মেইন সড়কে উঠার সময় পশ্চিম দিক থেকে পুর্বের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় বুকে ও কোমরে আঘাতসহ তার হাটুর নীচের হাড় ভেঙ্গে যায়। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আলী। শুক্রবার রাত ৮টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড গিয়ে আহত মোটরসাইকেল চালক রিমন আলীকে বেডে পাওয়া যায়নি।

পাশের বেডের সাদেক আলী নামের একজন জানান, কিছুক্ষন আগে সে ও তার মা চলে গেছে।

বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31