IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> খেলা >> টপ নিউজ >> চট্টগ্রামকে হারিয়ে বরিশালের দ্বিতীয় জয়

চট্টগ্রামকে হারিয়ে বরিশালের দ্বিতীয় জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : বন্দরনগরী চট্রগ্রামে বিপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফরচুন বরিশাল। ঘরের মাঠে খেলতে নেমে হার নিয়ে মাঠ ছেড়েছে চট্টগ্রাম। সাকিব আল হাসানের বরিশালের কাছে ২৬ রানের ব্যবধানে হার দেখেছে চট্টগ্রাম। এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে পাঁচে চট্টগ্রাম।

ঢাকা পর্বের পর চট্টগ্রামে এসেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বরিশাল। টানা দুই জয় পেয়েছে সাকিবের দল।

সাগরিকায় এদিন টসে জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিংয়ে নেমে বরিশালের ব্যাটসম্যানরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম।

২০৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাকিস্তানি ওপেনার উসমান খান। ৫ ওভারে ৪৮ রান তোলে স্বাগতিক চট্টগ্রাম। কিন্তু ১৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৬ রান করা উসমানকে পেসার কামরুল ইসলাম রাব্বি তুলে নিলে খেই হারিয়ে ফেলে চট্টগ্রাম। ২৯ বলে ২৯ করে সাকিবের শিকার হন আরেক ওপেনার ম্যাক্স ও’দাউদ।

এরপর ভারতীয় উম্মুক্ত চাঁদ ২১ বলে ১৬ রানের ধীরগতির ইনিংস খেলে দলকে আরও বিপদে ফেলে যান। ধীরে ধীরে রান তাড়া থেকে ছিটকে পড়ে চট্টগ্রাম।

আফিফ হোসেনের ২১ বলে ২৮ আর শেষদিকে জিয়াউর রহমানের ২৫ বলে ৩ চার আর ৪ ছক্কায় গড়া ৪৭ রানের ঝোড়ো ইনিংসে কেবল পরাজয়ের ব্যবধানটাই যা একটু কমেছে চট্টগ্রামের। ৪ উইকেটে ১৭৬ রানে থামে স্বাগতিকরা।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ফরচুন বরিশাল। শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে দুই উদ্বোধনী ব্যাটার এনামুল বিজয় ও মেহেদী মিরাজ। তবে দলীয় ৩৩ রানে ১২ বলে ২৪ রান করে আউট হন মেহেদী মিরাজ। এরপর ক্রিজে এসে ভালো শুরুর আশা জাগিয়েও আউট হন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ৪৬ রানে ৩ বলে ৮ রান করে ফিরে যান সাজঘরে।

পাওয়ার প্লের আগে ২ উইকেট হারালেও স্কোরবোর্ড ছিল সচল। ওপেনার এনামুল হক বিজয় ইনিংসের অষ্টম ওভারে বিদায় নেন ২১ বলে ৩০ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে আসে ৫টি চারের মার। ৭১ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরতে ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিচে তার সঙ্গী ছিলেন ইবরাহিম জাদরান। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ১১ ওভারেই শতরান তুলে পেলে বরিশাল। রিয়াদ ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় ২৫ রান করে আউট হলেও ক্রিজের একপ্রান্ত আগলে রাখেন ইবরাহিম। তাকে সঙ্গ দিতে পঞ্চম উইকেট জুটিতে ক্রিজে আসেন ইফতিখার আহমেদ।

দলীয় ১৪৭ রানে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ইবরাহিম। ৩৩ বলে ৪ চার ও ৩ ছক্কার মারে ৪৮ রান করা আফগান ব্যাটারকে সাজঘরে ফেরান আবু জায়েদ। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে আবু জায়েদকে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ফের দলকে লড়াইয়ে ফেরান ইফতিখার।

বরিশালকে বড় সংগ্রহ এনে দেয়ার নায়ক ইফতিখার আহমেদ অপরাজিত ছিলেন ৫৭ রানে।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করলেও রান দেয়ার ক্ষেত্রে আবু জায়েদ ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে তিনি দেন ৪৯ রান। ৫৩ রান দিয়ে এক উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ফরচুন বরিশালের পক্ষে সাকিব, খালেদ, কামরুল ও করিম জানাত নেন ১টি করে উইকেট

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31