IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগ
Home >> খেলা >> ১০ বছর পর নাপোলির মাঠে জিতলো মিলান

১০ বছর পর নাপোলির মাঠে জিতলো মিলান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতালিয়ান সিরি’আ লিগে নাপোলির মুখোমুখি হয়েছিল এসি মিলান। ইব্রার জোড়া গোলে তারা নাপোলির মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে। এটি এমনই এক জয়, যা এক দশক পর নাপোলির মাঠে পেল মিলান।

রোববার রাতে ম্যাচের ইব্রাহিমোভিচের দুটি গোল ছাড়াও দলের হয়ে একটি গোল করেন ইয়েন্স প্যাতের হাউগে। আর নাপোলির একমাত্র গোলটি আসে দ্রায়িস মার্টেন্সের পা থেকে।

ম্যাচের ২০ মিনিটের মাথায় সতীর্থের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নিয়ে বল জালে জড়ান ইব্রা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিলান।

এরপর বিরতির পর ফিরে ৫৪ মিনিটে সতীর্থের ক্রসে পেনাল্টি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হাঁটুতে লাগিয়ে আরও একটি গোল করেন ইব্রা। যা ছিল চলতি মৌসুমে সিরি’আ লিগে তার দশম গোল। তাও মাত্র ৬ ম্যাচে! তবে ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পেশিতে টান পেয়ে ৩৯ বছর বয়সী ইব্রাহিমোভিচ মাঠ ছাড়েন।

ম্যাচের ৬৩ মিনিটে দ্রায়িস মার্টেন্স একটি গোল শোধ দেন। তাতে আশা জাগে নাপোলির। কিন্তু ৬৫ মিনিটে মিডফিল্ডার চিমুয়ি ব্যাকাইয়োকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় নাপোলি। বাকি ২৫ মিনিট দশজন নিয়ে খেলে আর কোনো গোল দিতে পারেনি তারা।

তবে শেষ মুহূর্তের যোগ করা সময়ে (৯০+৫) এসি মিলানের নরওয়েজিয়ান ফুটবলার ইয়েন্স প্যাতের হাউগে গোল করেন। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিলান।

এই জয়ে ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো মিলান। সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে সস্যুলো আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ১৪ পয়েন্ট নিয়ে নাপোলি অবস্থান করছে ষষ্ঠ স্থানে।
এএইচ/ এসএ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31