IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন তসলিমা

অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবেন তসলিমা

ধূমকেতু প্রতিবেদক : ‘আমার অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাবো। আমার অর্ণা মা আমাদেরকে যে উপহার গুলো দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি। অর্ণা ও তার পরিবারের জন্য দোয়া রইলো।’ নতুন শাড়ি পেয়ে এভাবেই আবেগআপ্লুত কন্ঠে ধন্যবাদ জানাচ্ছিলেন তসলিমা খাতুন (৪৯)।

আর একদিন পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী বিভাগীয় জনসভা। জনসভার একদিন আগে নগরীর বিভিন্ন এলাকার হাজারেরও অধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে নতুন বস্ত্র শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর উপশহরের নিজ বাসভবনে অর্ণা জামানের আমন্ত্রণে শহরের বিভিন্ন এলাকা থেকে আসা এসকল সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়।

নতুন বস্ত্র সামগ্রী পেয়ে আবেগআপ্লুত হয়ে তারা বলেন, ডা: অর্ণা জামান আমাদেরকে সব সময় এরকম সাহায্য সহযোগীতা করে। আমরা সবাই তার জন্য মনে থেকে দোয়া করি। আর তিনি এবারে আমাদেরকে যে নতুন বস্ত্র দিয়েছেন তা পড়ে আগামী ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যাবো।

বস্ত্র বিতরণ শেষে ডা: অর্ণা জামানকে এমন ভিন্নধর্মী ও ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ষদিন পর রাজশাহীতে আসছেন এবং সে জায়গা থেকে সকলেই প্রত্যেকটা সংগঠন থেকে চেষ্টা করছে বিভিন্ন কাজ করার। প্রতিদিন প্রচার মিছিল হচ্ছে, লিফলেট বিতরণ করা হচ্ছে, জনসাধারণের কাছে গিয়েছি আমরা। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে তিনি আসবেন তাই এটি আমাদের পক্ষ থেকে সকলের মুখে হাসি ফুটানোর জন্য একটি ক্ষুদ্র প্রচেষ্টা।

তিনি আরও বলেন, শাড়ি ও লুঙ্গী সাধারণ জনগোষ্ঠীর মাঝে তুলে দেওয়া হয়েছে যাতে সেটি পড়ে তারা জনসভায় আসে এবং প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য সবার যে আগ্রহ সেটা আমরা জানি। সকলের মধ্যেই সেই আগ্রহ জন্মেছে। সুতরাং এই জনসভা সফল হোক সেটিই আমাদের চাওয়া।

প্রধানমন্ত্রীকে দেখতে যাওয়ার এ উৎসবে নতুন শাড়ি ও লুঙ্গি পেয়ে এসব জনগোষ্ঠী মানুষদের মধ্যে দেখা গেছে বাড়তি আনন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31