IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি’

‘আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি’

ধূমকেতু নিউজ ডেস্ক : কৃষক শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, সরকারে যাওয়ার জন্য, টাকা পয়সা বানাবার জন্য আমি দল গঠন করি নাই। এখন লুটপাটের সময়। সেজন্য অনেকের হয়ত মনে হতে পারে যে, আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এমপি হওয়া, সরকারে যাওয়া। অনেকে মনে করেন সরকারে না গেলে কিছুই করা যায় না, ক্ষমতা হাতে না থাকলে কিছু করা যায় না। আমি এই ধরনের রাজনীতি কখনই করি নাই, ভবিষ্যতেও যে কখনো করবো এইটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না।’

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় কাদের সিদ্দিকী বলেন, আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের সাথে আমার অনেক দূরত্ব আছে। আমি দল করি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি। আওয়ামী লীগ সত্যিই একটি মস্তবড় দল। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে গ্রাস করেছে। তার যে সুফল সেটা আওয়ামী লীগ গ্রহণ করছে। এটা অনেকদিন করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের চাইতেও সুসংগঠিত দল হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের চাইতে আওয়ামী লীগের সুবিধা বেশি হবে।

কাদের সিদ্দিকী আরও বলেন, আমাদের নেতা বঙ্গবন্ধু, আমাদের পিতা বঙ্গবন্ধু, আমরা বঙ্গবন্ধুর রাজনীতি করি। আওয়ামী লীগও বলবে তারা বঙ্গবন্ধুর রাজনীতি করে। বঙ্গবন্ধুর রাজনীতি করলে যারা বঙ্গবন্ধুর পিঠের চামড়া তুলে নিতে চায় তাদেরকে দলে রাখতো না, মাথায় তুলতো না। বঙ্গবন্ধু ৭৫’ সালে মারা গেছেন। যারা এই মৃত্যুর জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে, রাস্তা বানিয়েছে, সেই জাসদের গণবাহিনীকে তারা মাথায় নিত না।

দলের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, কাদের সিদ্দিকীর সহধর্মিনী নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ বীর প্রতীক, সদস্য শামীম আল মনসুর সিদ্দিকী, মঞ্জুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31