IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> আজীবন সম্মাননা নিয়ে সমালোচনায় যা বললেন ডলি জহুর

আজীবন সম্মাননা নিয়ে সমালোচনায় যা বললেন ডলি জহুর

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকার সিনেমায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন প্রখ্যাত অভিনয়শিল্পী ডলি জহুর। ২৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এ সম্মাননা প্রাপ্তি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সিনেমার কিছু বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

  • আজীবন সম্মাননা পেলেন। কেমন লাগছে?

** বেশ ভালো লাগছে। পুরস্কার বা স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। এবারে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে, বিষয়টি আমার কাছে আনন্দের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দর্শকদের প্রতি। তাদের ভালোবাসায় আমি আজ এ অবস্থানে আছি। তবে আবার মন খারাপও আছে; সেটি হচ্ছে আজীবন সম্মাননার পর তো আর কোনো পুরস্কার নেই। তার মানে আমি কি আর কিছু করতে পারব না। আমার সময় কি শেষ? এমনটা ভাবি। কিন্তু আমি মনে করি আমার আরও অনেক কিছু করার আছে।

  • আপনার কাছে বড় স্বীকৃতি বা সম্মাননা কোনটি?

** আসলে আমরা তো অভিনয় করি দর্শশদের ভালো লাগার জন্য। দর্শকদের ভালোবাসাই আমার কাজের বড় স্বীকৃতি, সবচেয়ে বড় পুরস্কার। অভিনয় জগতে এসে দর্শকদের এত ভালোবাসা পাব তা কখনো ভাবিনি।

  • আজীবন সম্মাননা নিয়ে কেউ কেউ সমালোচনা করেছে। এ নিয়ে কিছু বলার আছে আপনার?

** না আমার কিছু বলার নেই। যারা পুরস্কার নিয়ে সমালোচনা বা ক্ষোভ প্রকাশ করেছেন তারাও আমার সহকর্মী। আমার মনে হয় না তারা আমাকে নিয়ে খারাপ কিছু বলেছে। নিজের মত প্রকাশ যে কেউই করতে পারেন। আমার সহশিল্পীরাও করেছেন। এগুলো নিয়ে আমি কিছু মনে করিনি।

  • আপনাকে এখন অভিনয়ে দেখা যায় না, কেন?

** চলচ্চিত্রে অভিনয় করব না, এটি অনেক আগেই বলেছি। নাটকে হয়তো করতে পারি। তবে সেটা চরিত্র মনের মতো হলে।

  • নাটক ও সিনেমার সেকাল/একাল নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

** আসলে আমি সামাজিক মাধ্যম কিংবা ইউটিউবে খুব একটা ঢুকি না। তাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটা ঠিক যে, একটা সময় বাংলাদেশে সবচেয়ে সেরা প্রযোজকরা সিনেমা ও নাটক প্রযোজনা করেছেন। এখনকার মতো নাটক সিনেমা দেখার জন্য এত মাধ্যম ছিল না। সিনেমা ও টেলিভিশন ছিল একমাত্র বিনোদন মাধ্যম। যার ফলে সে সময়ের নাটক-সিনেমাগুলো দর্শক লুফে নিত। এবং নাটক-সিনেমাগুলো হিট হতো। আর এখনকার বিষয়গুলো নিয়ে বলার কিছু নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31