IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> কৃষি >> তানোরে আম গাছের ডালে ডালে সোনালী মুকুলের সমারোহ

তানোরে আম গাছের ডালে ডালে সোনালী মুকুলের সমারোহ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলাজুড়ে আম গাছের ডালে ডালে উকি দিচ্ছে আমের সোনালী মুকুলের সমারোহ। পাশাপাশি লিচু গাছেও বের হতে দেখা যাচ্ছে মুকুল।

উপজেলার বিভিন্ন আম বাগানে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বাগানে বাগানে উঁকিঝুকি দিয়ে সোনালী রঙে সেজে উঠেছে বাগান ভর্তি আমের সোনালী মুকুল। সেই সোনালী মুকুলের গন্ধে মৌ মৌ সুভাষ ছড়াচ্ছে গ্রাম মহল্লা জুড়ে।

দেখা গেছে, গতবছরের চেয়ে এবার অবাহাওয়া ভালো থাকায় প্রায় প্রতিটি আম গাছে ভালো ভাবে ফুটে উঠতে শুরু করেছে আমের মুকুল। আম চাষিরা আশা করছেন গত বছরের চেয়ে এবার অনেক বেশি আম গাছে মুকুল এসেছে। তবে অবাহাওয়ার কারণে যদি মুকুল জ্বলে না যায় তাহলে এবার আম চাষিরা অনেক বেশি লাভবান হবেন।

তানোর পৌর এলাকার বেশকিছু গ্রামে আম বাগান চাষিদের সাথে কথা বলে জানা গেছে, গত বছরে আম গাছে মুকুল আসলেও তা ধরে রাখতে পারেন নি। তাই এবার প্রথম দিক থেকেই গাছে গাছে ভিটামিন স্প্রে, গাছের গোড়ায় সার, মুকুলে ফিতা দিয়ে পানি সেচ দিয়ে পরিচর্যা করে আসছেন আম চাষিরা। যাতে করে আম আসার সময় মুকুলের গোড়া শক্ত হয়। এবার আম চাষিরা আশা করছেন আকাশের আবাহাওয়া ভালো থাকলে আম গাছে অনেক আম আসবে বলে জানান আম চাষিরা।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, অবাহাওয়া এখন পর্যন্ত অনুকুলে রয়েছে। আম চাষিরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছে। অনেক গাছেই দেখা দিতে শুরু করেছে সোনালী মুকুল। তিনি বলেন এ বছর প্রচুর পরিমান গাছ মুকুল ফুটেছে, এমনকি মুকুলের কোন ক্ষতি হওয়ার তেমন সম্ভাবনা নেই। মুকুল যথা সময়ে বের হয়েছে।

তিনি আরও বলেন, আগাম মুকুল জ্বলে যাবার (নষ্ট হয়ে যাবার) সম্ভাবনা থাকে। এখুনি গাছে সেচ বা বৃষ্টিরও খুব দরকার নেই। তবে পুষ মাসের শেষে বৃষ্টি হলে তা ভালো ফলাফল বয়ে আনবে। এখনকার আম চাষিরা সচেতন তারা সারা বছর ধরে সার সেচ আর পুষ্টিসাইড দিয়ে গাছের পরিচর্যা করে যাচ্ছেন বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930