IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটকমান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনারাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়
Home >> রাজশাহী >> তানোরে মেয়রের বিরুদ্ধে অসহায় মানুষের জমি দখলের অভিযোগ

তানোরে মেয়রের বিরুদ্ধে অসহায় মানুষের জমি দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার আলোচিত মেয়র সাইদুর রহমানের বিরুদ্ধে প্রতিবন্ধী নির্যাতনের পর এবার নিরব মানুষের জমি জবরদখলের অভিযোগ উঠেছে। পৌরসভার সাদিপুর মাথুলিয়া পাড়া মহল্লায় এই জবরদখলের ঘটনাটি ঘটেছে।

এঘটনায় শুক্রবার (১০ ফেব্রুয়ারী) মশিউর রহমান বাদি হয়ে মেয়র সাইদুর রহমানসহ ৩ জনকে আসামি করে স্থানীয় সাংসদ, রাজশাহী জেলা প্রশাসক ও তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ খবর ছড়িয়ে পড়লে পৌরবাসীর মধ্যে চাঁপাক্ষোভ ও অসন্তোসের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার সাদিপুর মৌজায়, জেল নম্বর ৬৮, ভিপি কেস নম্বর ২৭৩/৯-১/১৩-১৪, দাগ নম্বর ১১০, শ্রেণী ভিটা ও পরিমান ১০ শতক। উক্ত সম্পত্তি ক্রয় সুত্রে দীর্ঘদিন ধরে শান্তিপুর্নভাবে ভোগদখল করে আসছেন তৌহিদুল ইসলামের পরিবার। বিগত ১৯৯৮ সালে মুন্ডুমালা কামিল মাদরাসার কাছে থেকে রেজিষ্ট্রি দলিলের মাধ্যমে ক্রয় করেন তৌহিদুল ইসলাম। এসব জমির পিছনে জমি আছে নাজির ও সানাউল্লাহ’র। গত ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার তৌহিদুল ইসলামের পুত্র মশিউর রহমান তার জমি বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১০ ফেব্রুয়ারী) কালে মেয়র সাইদুর রহমান দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দলবল নিয়ে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে দিবালোকে ওই জমির বেড়া-টাটি ভেঙ্গে তছনছ করেন। এসময় মশিউর রহমান বাধা দিতে গেলে মেয়র সাইদুর রহমান তাকে প্রাণনাশের হুমকিসহ বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেন। পরে বাধ্য হয়ে মশিউর রহমান তানোর থানায় মেয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

এবিষয়ে জানতে মেয়র সাইদুর রহমানের মুঠোফোনে কল করা হলেও কল গ্রহণ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা ওসি কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে মশিউর রহমান বলেন থানায় অভিযোগ করার পর থেকে মেয়রের লোকজন তাকে প্রাণনাশসহ বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন। এতে করে মশিউর রহমানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031