IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে সাবেক নারী কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ

তানোরে সাবেক নারী কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি গাছ কাঁটার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগমের বিরুদ্ধে সরকারি খাস জায়গার একটি বিশাল পরিপক্ব তাল গাছ কাঁটার অভিযোগ উঠেছে। এতে করে একজন জনপ্রতিনিধির এমন চাঞ্চল্যকর কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন পরিপক্ব তাল গাছ কাঁটার ঘটনাটি।

জানা গেছে, গোল্লাপাড়া গ্রামের মুকুল হোসেনের বাড়ির পিছনে ও সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের বাড়ির সামনে সরকারি খাস জায়গায় থাকা প্রায় শতবর্ষী তাল গাছ জোর করে কাটেন আংগুরী বেগম। এছাড়াও পূর্বে একই স্থান থেকে বিভিন্ন প্রজাতির ফলজ বনজ গাছও কেটে সাবাড় করেছেন আংগুরী বেগম। তার পরেও থামেনি তার দস্যুতা। এবার তাল গাছ কাঁটাসহ সরকারি খাস জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন এই সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগম।

গোল্লাপাড়া গ্রামের বেশকিছু স্থানীয় বাসিন্দারা জানান, এই সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগম এখানে আশার পর থেকে একের পর এক সরকারি খাস জায়গার গাছ কাঁটা ও খাস জায়গা দখল করাসহ প্রতিবেশিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এমনকি গ্রামবাসীরা তার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। আবার যদি কেউ প্রতিবাদ করে তাহলে স্থানীয় কিছু বখাটে দিয়ে দেখানো হয় ভয়ভীতি। ফলে কেউ আংগুরীর বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না। যার জন্য দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে সাবেক কাউন্সিলর আংগুরী বেগমের দস্যুতা।

বিষয়টি নিয়ে সাবেক নারী কাউন্সিলর আংগুরী বেগমের সাথে কথা বলা হলে তিনি বলেন, জায়গা সরকারের কিন্তু আমার বাড়ির সামনে হওয়ায় এখন জায়গাটি আমার দখলে। তাই গাছ কেটেছি। এতে কোন সমস্যা হলে সরকারের সাথে আমি বুজবো বলে দম্ভোক্তি দেখান তিনি।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি খাস জায়গা পর্তন বা লিজ না নিয়ে দখল করার কোন সুযোগ নেই বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31