IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে’

‘দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ডলার সংকটের কারণে এলসি বন্ধ হওয়ায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে পড়েছে। এলসির অভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে। এমন আশঙ্কা থেকে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে দেশের চিকিৎসা ক্ষেত্রে। রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এমন আশঙ্কা প্রকাশ করেন।

চিকিৎসা বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, দেশের ৯৬ ভাগ চিকিৎসা সরঞ্জাম আমদানিনির্ভর; কিন্তু ডলার সংকটের কারণে জীবনরক্ষাকারী সরঞ্জাম আমদানির জন্য ব্যাংকগুলোতে এলসি করা যাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থায় প্রতিদিনের প্রয়োজনীয় মালামাল দুষ্প্রাপ্য হয়ে পড়ছে। চিকিৎসা সরঞ্জাম আমদানিতে এলসি বন্ধ থাকলে হার্টের রিং, সেলাইয়ের সুতা, এক্সরে প্লেট, ইসিজি রোল, আল্টাসনো পেপার, ডায়াবেটিক মাপার ট্রিপস, ব্লাড ও ইউরিন ব্যাগ, ডায়ালাইজার এবং হ্যান্ড গ্লাভস্সহ আমদানিনির্ভর সব পণ্যের সংকট দেখা দেবে। এতে মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হবে দেশের চিকিৎসা ব্যবস্থা।

তিনি বলেন, জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী আমদানিতে মোট আমদানি ব্যয়ের নগণ্য অংশ। জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বিশেষ ব্যবস্থায় এলসি খোলার ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31