ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার ও শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধনে আয়োজন করা হয়।
মানববন্ধনে ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘাতক দালাল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, নগর ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি সূজিত সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, নির্বাহী সদস্য তামিম সিরাজী, কলামিস্ট প্রশান্ত কুমার শাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করা হয়।


