IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে স্কুল ছাত্রী ধর্ষণ, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে স্কুল ছাত্রী ধর্ষণ, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) নগরীর কাজলা এলাকায় ট্যালেন্ট ডেভলাপমেন্ট স্কুল এর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতহয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ট্যালেন্ট ডেভলাপমেন্ট স্কুল এর প্রিন্সিপাল কানিজ আখতার বানু, ভাইস প্রিন্সিপাল সোহেলী ইয়াসমীনসহ অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ভিকটিম চাঁন মিয়া, তৌহিদ, মুজদার আলী, শামসুল আলম, শামীউল ইসলাম প্রমুখ।

মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন জনক লিটনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

স্কুল ছাত্রীর মা জানায়, ধর্ষক লিটন মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়া এলাকার মৃত আজিমুদ্দিনের ছেলে। তারা উভয়েই ধরমপুর এলাকায় জনৈক কামালের বাড়িতে ভাড়া থাকেন। তিনি বাসা বাড়ীতে কাজে গেলে বাড়ি ফাঁকা থাকতো। সেই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে বিভিন্ন সময় তার শরীরে হাত দিত এবং কু-প্রস্তাব দিত লিটন। ইতিপূর্বে বিষয়টি মেয়ে আমাকে জানালে আমি প্রতিবাদ করেছিলাম। এরই ধারবাহিকতায় গত (১৭ ডিসেম্বর ২০২২) সকাল সাড়ে ১০টায় কাজের জন্য বেরিয়ে গেলে বেলা সাড়ে ১২টার দিকে আমার মেয়েকে তার ঘরে ডেকে নিয়ে যায় লিটন। এ সময় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে তাকে বলে এই ঘটনা কাউকে বললে কেটে পদ্মা নদীতে ফেলে দেব। ভয়ে আমার মেয়ে বিষয়টি গোপন রাখে। এরপর গত ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় আমার মেয়ে জানায়, বুকে তিব্র ব্যাথা অনুভব করছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে ৩নং ওয়ার্ডে ভর্তি করেন। এদিন আমার মেয়ে আমাকে পূর্বের সমস্ত ঘটনা বিস্তারিত খুলে বলে। পরে আমি বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করি। মামলা নং-৭, তাং-১০/০২/২০২৩।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর গত শুক্রবার (১০ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে অভিযুক্ত লিটনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।

ভিকটিম এর চাচাতো ভাই বলেন, ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী ট্যালেন্ট ডেভলাপমেন্ট স্কুলের শিক্ষার্থী ছিলো ও কাজলা মৃধা পাড়াতে ভাড়া থাকতো। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লিটন ও একই বাড়িতে ভাড়া থাকতো। তবে ভিকটিম বেশির ভাগ সময় পাশে তার চাচার বাড়িতে অর্থাৎ আমাদের বাড়িতে থাকতো। আর ভিকটিম এর মা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী থাকা অবস্থায় ঘটনার দিন বেলা ১২টার দিকে ভিকটিম তার চাচার বাসা থেকে নিজের বাড়িতে কাপড় আনতে গেলে লিটন তাকে জোরপূর্বক ধর্ষণ করে ও এই ঘটনা প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেয়। ওই স্কুল শিক্ষার্থী ভয়ে তার পরিবারকে বিষয়টি জানায়নি, তবে ঘটনার পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারী পরিবারের নিকট প্রকাশ পায়। পরে গত ১০ ফেব্রুয়ারি ভিকটিম এর মা বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করলে মতিহার থানা পুলিশ লিটনকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31