IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাঙাপরির ভবনগুলোতে ভিন্নধর্মী সুবিধা, মেলার স্টলে বৃদ্ধি পেয়েছে ক্রেতাসমাগম

রাঙাপরির ভবনগুলোতে ভিন্নধর্মী সুবিধা, মেলার স্টলে বৃদ্ধি পেয়েছে ক্রেতাসমাগম

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর নগর ভবন গ্রীন প্লাজায় চলছে রেডা আয়োজিত পঞ্চম আবাসন মেলা। মেলার ৩৮ নং স্টলে নগরীর সুনামধন্য রাঙাপরি ডেভলপার্স এন্ড প্রপারটিজের রয়েছে সুবিশাল পরিসরের একটি প্যাভিলিয়ন। গেলবারের মেলার সফলতার মাত্রা ধরে রাখতে এবারের ভিন্নধর্মী আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। মোট আটটি প্রজেক্ট নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির চলমান রয়েছে দুটো অত্যাধুনিক বহুতল ভবন। ভবনগুলোর নানাবিধ সুবিধা, নান্দনিকতা আর নগরীর প্রাইম লোকেশনের কারনে ক্রেতাদের কাছে রাঙাপরির এ্যাপার্টমেন্টগুলোর রয়েছে আলাদা কদর।

রাঙাপরি’র নির্মাণকিত ও নির্মাণাধীন ভবনগুলোর প্রতি ফ্ল্যাট ক্রেতাদের আগ্রহ একটু বেশি হবার অন্যতম কারন হিসেবে মেলাতে আগত দর্শনার্থীরা জানান, রাঙাপরির এ্যাপার্টমেনগুলোতে রয়েছে ভিন্নধর্মী সুযোগ সুবিধার ছোয়া।

এরমধ্যে অন্যতম হলো এ্যাপার্টমেন্টগুলোতে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য কিডস জোন, ভবনগুলোর সামনে ও ছাদে রয়েছে সবুজায়নের ছোয়া যেটা রুফটপ গার্ডেন হিসেবে পরিচিত ডেভলপার সেক্টরে। এছাড়াও রুফটপে রয়েছে ভোজন বিলাসিদের জন্য বারবিকিউ এর ব্যবস্থাও। এছাড়াও রয়েছে ইলেকট্রিকাল ও স্যানিটারি ফিটিংস এর ক্ষেত্রে এক বছরের বিনামুল্যে সেবার ভিন্নধর্মী সেবা। বসবাসকারীদের নিরাপত্তার স্বার্থে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা।

আরও রয়েছে সুইমিংপুলের মতো ভিন্নধর্মী ব্যবস্থা। বহুতল ভবনগুলোতে রয়েছে নামাজ পড়ার সুবিধা। এছাড়াও বসবাসকারীদের শারীরিক সুস্থতা ও সামাজিক অনুষ্ঠানের ভোগান্তি কমাতে নির্মাণাধীন বহুতল ভবনগুলোতে সংযোজন করা হয়েছে জিমনেসিয়াম ও কমিউনিটি সেন্টারের মতো স্পেশাল ব্যবস্থা। প্রতিটি ভবনে রয়েছে উন্নতমানের অত্যাধুনিক লিফ্ট।

এছাড়াও অতিথিদের আপ্যায়নের জন্য ব্যবস্থা আছে অভ্যর্থনা কক্ষের। ১৩১৫ ১৫৭০ ১৭২৫ ১৭০০ ২৩০০ ২২০০ ২২১০ ১৮০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটগুলোতে আছে তিনটি / চারটি বেডরুম, একটি লিভিং রুম, একটি ফ্যামিলি লিভিং রুম, চারটি প্রশস্ত বারান্দা, বিশালাকার ডাইনিং স্পেস, তিনটি টয়লেট, বড় পরিসরের রান্নাঘর ছাড়াও অন্যান্য অনুসঙ্গিক নানাবিধ সুবিধা। এছাড়াও নিরবিচ্ছিন্ন যোগাযোগের বিষয়টিকে প্রাধান্য নিয়ে প্রতিটি ফ্লোরে সংযোগ দেয়া রয়েছে ইন্টারকমের। পানির সমস্যা দূরিভূত করার লক্ষ্যে রয়েছে পানির রিজার্ভের ব্যবস্থাও। মাঝারি মাত্রার ভূমিকম্পের হাত থেকে ভবনগুলো থাকবে সম্পূর্ণ নিরাপদও।

রাঙাপরির নির্মাণাধীন ভবনগুলোর চাহিদা ক্রেতাদের কাছে আরও বেশি পজিটিভ হয়েছে শহরের অভিজাত এলাকা ছাড়াও ৪৫ থেকে ৬০ ফিট প্রশস্ত রাস্তা সংলগ্ন নগরীর প্রাইম লোকেশনে এ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য। নানাবিধ সুযোগ সুবিধার জন্যই ফ্ল্যাট ক্রেতাদের পছন্দের তালিকার অনেকটাই শীর্ষে রয়েছে রাঙাপরির এ্যাপার্টমেন্টগুলো। এছাড়াও প্রতিটি ভবনে রয়েছে চমৎকার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও।

রাজশাহী শহরে রাঙাপরি সর্বপ্রথম সম্পূর্ণ রেডি এ্যাপার্টমেন্ট নিয়ে আবাসন ব্যবসায় যাত্রা শুরু করার কারনে ফ্ল্যাট ক্রেতাদের ভোগান্তি কমার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে আশ্বাস বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়াও চুক্তিনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তরের মতো চ্যালেঞ্জিং কমিটমেন্টের জন্য ক্রেতাদের কাছে রাঙাপরি ডেভলপারস এন্ড প্রপারটিস সুনাম অর্জনে সক্ষম হয়েছে সেই যাত্রাকালিন সময় থেকেই। মোট আটটি প্রজেক্ট নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি অতিশীঘ্রই রাজধানী ঢাকাতে শুরু করতে যাচ্ছে নান্দনিক ও অত্যাধুনিক ডিজাইনের বহুতল ভবন নির্মাণের কাজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31