IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> ‘নামে নয়, গুনে পরিচয়’ মানুষের আস্থার প্রতিক আল-আকসা

‘নামে নয়, গুনে পরিচয়’ মানুষের আস্থার প্রতিক আল-আকসা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠানের নাম আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেড শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, মানুষের আস্থা ও ভালবাসার জায়গা থেকে এটি এখন ব্যান্ডে পরিণত হয়েছে। রাজশাহী নগরীর প্রথমস্থান অর্জনকারী এই প্রতিষ্ঠানটি যেমন শুরু থেকে সুনামের সাথে কাজ করছেন, তেমনি নগরবাসীকে নির্ভরযোগ্য, নিরাপদ আবাসন উপহার দিয়ে যাচ্ছে। যার কারণে বর্তমান রাজশাহীতে যেগুলো ডেভেলপার কোম্পানী রয়েছে তাদের মধ্যে সততা ও নিষ্ঠার জোরে আল-আকসা প্রথমস্থান অর্জন করে আছে। এইটি প্রডাক্টের গুনগত মান যেমন ঠিক থাকলে মানুষ সবান্ধবে তা গ্রহণ করে, তেমনি আল-আকসাও নিজ গুণ ও কর্মের কারণে আজ রাজশাহীর বুকে শীর্ষস্থান অধিকারের মুকুট পরে আছে।

জানা গেছে, আল-আকসার পথচলা খুব বেশি সময়ের নয়। ২০১৪ সাল থেকে আল-আকসার পথচলা শুরু। হাটি হাটি পা-পা করে ছোট শিশু আল-আকসা আজ যুবকে পরিণত হয়েছে। সময় গড়িয়েছে প্রায় এক যুগ। এ পথচলা খুব কঠিন হলেও শুরু থেকেই আল-আকসাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এক যুগেই আল-আকসা রাজশাহীতে একটি ব্যান্ডে পরিণত হয়েছে। অল্প সময়ের গল্প হলেও অনেক চূড়াই-উৎরাই পেরোতে হয়েছে আল-আকসাকে। বলা হয় ‘সততাই সর্বোৎকৃষ্ট পন্থা’। সততাকেই পুঁজি করে আল-আকসা আজ জায়গা করে নিয়েছে উচ্চ শিখরে। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে যে গুনগুলো একজন ডেভেলাপারের থাকা প্রয়োজন তার সবই অর্জন করেছে আল-আকসা। মানসম্পূর্ন, বহুতল ভবন নির্মাণে নৈপুন্যতা, কারুকাজ, আধুনিকায়ন, উন্নত প্রযুক্তি কোনোটির কম নেই আল-আকসার।

নগরীতে এখন পর্যন্ত অত্যাধুনিক যে কয়টি ভবন মাথা উচু করে দাঁড়িয়ে আছে, তার অধিকাংশরই কারিগর আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেডের। শুধু মানের ক্ষেত্রেই নয়, আল-আকসার যেমন রয়েছে নিজস্ব বৈশিষ্ট, প্রতিটি বহুতল ভবনেও ঠাই হয়েছে নিজস্ব বৈশিষ্ঠ্যতা। ভবনগুলোর রয়েছে ঐতিহ্যবাহি নামও। প্রতিটি ভবনের নামকরণও করা হয়েছে বিশেষায়িতভাবে। এক একটি ভবন এক এক ধরনের বৈশিষ্ট্য বহণ করছে। নগরীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, সবখানেই রয়েছে আল-আকসার ছোঁয়া।

বিষয়টি নিয়ে আল-আকসার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি বলেন, আল-আকসা শুধুই ব্যবসা করে না। মানুষের মৌলিক অধিকারের দিকেও নজর দেয়। ভবন নির্মাণের নৈপন্যতা, গুনগত মান ঠিক রাখাই আল-আকসার মুল আদর্শ।

তিনি বলেন, আমরা চেষ্টা করি প্রতিটি মানুষ যেনো মৌলিক অধিকার আবাসন পায়। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা এই কয়টি মানুষের মুল অধিকার। সেই অধিকারের জায়গা থেকে আল-আকসা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। আগামীতেও যাবে। একটি ভবন নির্মাণ করতে গেলে প্রথমে যেটি আসে সেটি হলো সততা ও গুনগত মান। এই সততা ও গুনগত মানটাকে সব সময় আল-আকসা প্রাধান্য দিয়ে এসেছে।

মিজানুর রহমান কাজি বলেন, রাজশাহীতে অনেক ডেভেলপার রয়েছে। কিন্তু একমাত্র আল-আকসা নির্ধারিত সময়ের আগে মানসম্মত ভবন নির্মাণ করে ক্রেতাদের বুঝিয়ে দিয়েছে। যার কারণে আল-আকসা মানুষের আস্থার ঠিকানা হিসাবে চিহ্নিত হয়েছে।

তিনি বলেন, রাজশাহীর সাধারণ মানুষ যেনো স্বল্পমূল্যে ফ্ল্যাটের মালিক হতে পারে সেই কাজটিও করছে আল-আকসা। কিভাবে মানুষ স্বল্পমূল্যে ফ্ল্যাট কিনতে পারবে সেই পরিকল্পনা করছে আল-আকসার। একটি সাধারণ পরিবার যেনো একটি ফ্ল্যাটের মালিক হয়, মাথা গোজার ঠাঁই পায় সেই চেষ্টাও করে যাচ্ছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই চারটি বহুতল ভবন নির্মাণ করে ক্রেতাদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এ বছরেই শেষ হবে আরো পাঁচটি বহুতল ভবন। চলমান প্রকল্প রয়েছে তিনটি। এসব চলমান কাজগুলোও নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, রাজশাহীর পুরোনো পাসপোর্ট অফিসের সামনে নির্মাণ হবে কনডোমেনিয়াম নামে বিশাল ভবন। এটি দুই বিঘা জমির উপর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি হবে রাজশাহীর সবচেয়ে অত্যাধুনিক একটি ভবন। এখানে শিশুদের জন্য থাকবে খেলার জায়গা, সুইমং পোলসহ স্থাপন করা হবে নতুন নতুন প্রযুক্তিগত দিক। এটি আল-আকসার সবচেয়ে বড় প্রজেক্ট। এটি নির্মিত হলে রাজশাহী ভিন্নমাত্রার রুপ পাবে।

এদিকে রাজশাহীতে চলছে আবাসন মেলা। এই মেলাতেও আল-আকসা পেয়েছে সাফল্য। সকাল থেকে বিকেল পর্যন্ত আল-আকসার স্টলে লোকজনের ভীড় দেখা যায়। কারণ মানুষের আস্থায় জায়গা থেকেই মেলায় এসে আল-আকসার স্টলে ঘুরছেন, দেখছেন ভবনের ডিজাইন। নিচ্ছেন পরামর্শও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31