IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> রাজশাহীতে রঙরেজিনী বুটিক ও ফ্যাশন হাউজের প্রদর্শনীর উদ্বোধন

রাজশাহীতে রঙরেজিনী বুটিক ও ফ্যাশন হাউজের প্রদর্শনীর উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রঙরেজিনী বুটিক ও ফ্যাশন হাউজের রজতজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বেলা ১১টায় নগরীর মধুবন কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

রঙরেজিনী‘র নিজস্ব পণ্যসম্ভার নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে দেশীয় ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও রঙরেজিনীর সঙ্গে দীর্ঘ ২৫ বছর ধরে যারা আছেন, তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এর আগে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধান অতিথি সহ অন্যান্যরা অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, রঙরেজিনীর স্বত্ত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নী একজন সফল উদ্যোক্তা। তিনি অনেক মানুষের কর্মের ব্যবস্থা করেছেন। দেশীয় ঐহিত্য ও সংস্কৃতিকে ধরে কাজ করে চলেছেন। রঙরেজিনী‘র রজতজয়ন্তী উপলক্ষ্যে দুই দিনব্যাপী প্রদর্শনী এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করেছেন। সেটিকে কাজে লাগিয়ে অনেকে সফল হয়েছে। নারী উদ্যোক্তারা আগামীতে আরো এগিয়ে যাবে-এই কামনা করি।

রঙরেজিনীর স্বত্ত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বিসিক-রাজশাহীর উপ-মহাব্যস্থাপক জাফর বায়েজীদ, সমাজসেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ফিরোজ, উদ্যোক্তা আফরোজা আজিজ মুন্নীর স্বামী তোজাম্মেল হক প্রমুখ।

রঙরেজিনীর স্বত্ত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নী বলেন, ১৯৯৭ সালে মার্চ মাসের প্রথম দিকে মাত্র ৪ জন মহিলাকে সুই সুতা ও ফ্রেম কিনে দিয়ে কাজ শেখাই, সেই থেকে শুরু। এরপর আস্তে আস্তে রঙরেজিনী বুটিক ও ফ্যাশন হাউজের জন্ম হয়। শুরুটা যদিও নেশা থেকে আজ তা পেশায় পরিণত হয়েছে। মাঠ পর্যায়ে সেলাই এর কাজ ৪জন কর্মী দিয়ে শুরু হলেও আজ তা প্রায় ১০০০ জনের বেশি মহিলা মাঠ পর্যায়ে কাজ করে। বর্তমানে রঙরেজিনীর নিজস্ব অফিস, কারখানা ও শো-রুম রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের শেড়ক অর্থাৎ নিজস্ব শিল্প, সংস্কৃতি, ঐহিত্যকে প্রাধান্য দিয়ে আধুনিকতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলাই আমাদের উদ্দেশ্য। আর রঙরেজিনী স্বপ্ন দেখে ‘শিল্পের ছোঁয়ায় সুন্দর হোক পৃথিবী’

তিনি আরও বলেন, রাজশাহীতে এই প্রথমবারের মতো কোন বুটিক ও ফ্যাশন হাউজের রজতজয়ন্তী উপলক্ষে নিজস্ব পণ্যসম্ভার নিয়ে দুইদিনব্যাপী প্রদর্শনী ও ফ্যাশন শো এর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে আসার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, উদ্বোধনী দিন শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চলে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। ৪ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31