IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদগোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল
Home >> কৃষি >> লাতিন আমেরিকার ফসল চিয়া সিড চাষ হচ্ছে বদলগাছীতে

লাতিন আমেরিকার ফসল চিয়া সিড চাষ হচ্ছে বদলগাছীতে

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : বহুগুণে গুণান্বিত লাতিন আমেরিকার ফসল চিয়া সিড। যেটিতে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট থাকে। এটি দেখতে তিল বা সরিষার দানার মতো। এটি শরীরে কার্বো হাইটের অন্যতম উৎস। ফ্যাটি অ্যাসিড, মিনারেলস, ভিটামিন, ক্যালসিয়ামসহ বিভিন্ন ধরনের উপকারী উপাদান রয়েছে যা দেহের ক্ষয়রোধ করে ওজন কমানো এবং দেহের ঘাটতি পূরণে সহায়তা করে থাকে। কৃষিবিদদের মতে, দুধের চেয়ে পাঁচগুন বেশি আয়রন এবং সামুদ্রিক ছেমন মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পুষ্টিগুণ সমৃদ্ধ ফসল এটি।

বদলগাছী উপজেলায় এইবারই প্রথম চাষ হচ্ছে এই ফসলটি। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মাথুরাপুর ইউনিয়নের পরশরামপুর গ্রামের কৃষক আব্দুর রউফ তার এক বিঘা জমিতে চিয়া সিড চাষ করছেন। ফসল উৎপাদনের ১০০ দিনের পরিকল্পনায় মাত্র ১৫-২০ হাজার টাকা খরচে ৭০-৮০ হাজার টাকা লাভে বিক্রিয়ের সম্ভাবনা দেখছেন এই কৃষক।

লাতিন আমেরিকা, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন উপমহাদেশে চিয়া সিডের ব্যবহার চলে আসছে যুগ যুগ থেকে। এটি মূলত তেল হিসেবে রান্নার কাজে, সালাদ হিসেবে খাবারে, বার্গারে মিশিয়ে এবং ভেষজ চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।

বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান জানান, চিয়া সিড মূলত সালভে হিমপানিকা নামক মিউনিক প্রজাতির একটি উদ্ভিদ। এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট পদার্থ থাকে। যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। নওগাঁ জেলায় এইবারই প্রথম কৃষক আব্দুর রউফ তার এক বিঘা জমিতে বদলগাছী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পর্যবেক্ষণে চিয়া সিড চাষ করছেন। যার উৎপাদন করতে ব্যয় হবে ২০ হাজার টাকা। আর ঐ জমি থেকে তিনি প্রায় ২-৩ মণ ফসল পাবেন বলে আশা করছি।যার লাভ ধরা হয়েছে প্রায় ৭০-৮০ হাজার টাকা।

চিয়া সিড থেকে তেল উৎপাদনের বিষয়ে তিনি জানান, চিয়া সিড থেকে তেল উৎপাদনের জন্য আলাদা এক্সট্রাক্ট্র মেশিন ব্যবহার করতে হয়। যেমন সূর্যমুখী ফুল থেকে যেভাবে তেল নির্গমন করা জন্য আলাদা মেশিন ব্যবহার করা হয় ঠিক এটি থেকেও আলাদা মেশিনের সাহায্যে তেল উৎপাদন সম্ভব। ১ কেজি চিয়া সিড থেকে চার শ’ থেকে সাড়ে ৪শ গ্রাম তেল উৎপাদন করা সম্ভব বলে জানান এই কৃষি কর্মকর্তা।

কৃষক আব্দুর রউফ জানান, বরেন্দ্র অফিস থেকে তাকে তার জমিতে চিয়া সিড চাষ করার জন্য উদ্বুদ্ধ করে। এবং উপজেলা কৃষি অফিস তাকে সার্বিক সহোযোগিতা করে। এই ফসলটি উচ্চ ফলনশীল এবং খুব লাভজনক হওয়ায় আমি এটি চাষ করেছি। বাজারে এই ফসলের দামও প্রচুর। প্রথমে জমিতে দুই চাষ দিয়ে মই, নিরানী, বীজ বপন, সার ফসফেটসহ তার এক বিঘা জমিতে মোট খরচ হয়েছে ২০ হাজার টাকা। তিনি প্রায় ৮০ হাজার টাকা লাভের আশা করছেন ।

কৃষক রউফের সফলতা দেখে স্থানীয় অনেক কৃষক এই ফসল উৎপাদনে উদ্বুদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন অনেক কৃষক।

এ বিষয়ে বদলগাছী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মোশাব আলী বলেন, ছোট আকারে বদলগাছীতে পরিক্ষামূলক চাষ করা হচ্ছে এই চিয়া সিড। এই ফসলটির উৎপাদন ভালো এবং লাভজনক হওয়ায় এটি দ্রুত ছড়িয়ে দেওয়াই আমদের উদ্দেশ্য।

চিয়া সিডের উপকারিতা নিয়ে পুষ্টিবিদ শায়লা সাবরিন বলেন, চিয়া সিড স্থুলতা বা ওজন কমাতে সহায়তা করে। সেই সঙ্গে এটি সুস্থ থাকতে সহায়তা করে। এটি কার্ডিয়াক রোগিদের জন্য খুব স্বাস্থ্যকর খাবার। চিয়া সিড রক্তের ভালো চর্বি বৃদ্ধিতেও সহায়তা করে। এর পাশাপাশি ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031