IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> জাতীয় >> টপ নিউজ >> সদরঘাট লঞ্চ টার্মিনালে স্বাস্থ্যবিধি না মেনেই লঞ্চে উঠছেন যাত্রীরা

সদরঘাট লঞ্চ টার্মিনালে স্বাস্থ্যবিধি না মেনেই লঞ্চে উঠছেন যাত্রীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করেছে সরকার। মাস্ক পরিধান বাধ্যতামূলক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বয়ংক্রিয় মেশিনে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা করছে অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তবে এসবের কোনো কিছুর বালাই নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে।

সদরঘাটের প্রবেশদ্বার ও বেশ কয়েকটি লঞ্চ ঘুরে দেখা গেছে, যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই। মাস্ক ছাড়াই টার্মিনালের গেট দিয়ে সদরঘাটে প্রবেশ করছেন বেশিরভাগ যাত্রী। যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা মাপার কোনো ব্যবস্থা সেখানে নেই।

মাস্ক না পরার কারণ হিসেবে নানা অজুহাত দিচ্ছেন যাত্রীরা। এমনকি মাস্ক না পরার কারণ জানতে চাইলে বিরক্তিও প্রকাশ করেন অনেকে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের সোনারতরী লঞ্চের দিকে ছুটছিলেন কয়েকজন যাত্রী। এ সময় বেশিরভাগ যাত্রীর মুখেই মাস্ক ছিল না।

মাস্ক ছাড়াই সদরঘাটে প্রবেশ করছেন বেশিরভাগ যাত্রী

মাস্ক না পরার কারণ জানতে চাইলে আমানত নামে এক যাত্রী বলেন, ‘সব সময়ই মাস্ক পরি। আজ আনতে ভুলে গেছি। এখন বাইরে গিয়ে একটা কিনে নেব।’

চাঁদপুরের লালকুঠি টার্মিনালে সার্জিক্যাল মাস্ক বিক্রেতা শরীফ জানান, আগের তুলনায় মাস্কের দাম ও বিক্রি উভয়ই বেড়েছে। আগে তিনটা মাস্ক ১০ টাকায় বিক্রি করতাম। তখন প্রতি বক্স ৬০ থেকে ৭০ টাকা ছিল। এখন সেই বক্সের দাম বেড়ে ২০০ টাকার উপরে চলে গেছে। ঘাটে কোনো কড়াকড়ি নেই। এ কারণে মানুষের মুখে মাস্ক নেই।’

লঞ্চ মালিকরা বলছেন, লঞ্চে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা তারা পেয়েছেন। এরই মধ্যে কিছু লঞ্চে মাস্ক ছাড়া যাত্রীদের ঢুকতে দেয়া হচ্ছে না। শিগগিরই জীবাণুনাশক টানেল, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারসহ যাবতীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাবেন তারা।

স্বাস্থ্যবিধি না মেনেই লঞ্চে উঠছেন যাত্রীরা

এদিকে প্লাটুন-২ এ শরীয়তপুর, বরিশাল, বরগুনা ও পটুয়াখালীর লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রী উঠছেন। যাত্রীদের লঞ্চে উঠানো খালাসিদের মুখেও মাস্ক দেখা যায়নি। কোনো লঞ্চে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কিংবা শরীরের তাপমাপার ব্যবস্থা চোখে পড়েনি।

এ বিষয়ে ঢাকা নদীবন্দর কর্মকর্তা যুগ্ম-পরিচালক গুলজার আহমেদ বলেন, যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিচ্ছি। স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা সম্বলিত প্ল্যাকার্ড বানাতে দিয়েছি। যাত্রীদের মাস্ক পরে টার্মিনালে ঢুকতে হবে। মাস্ক ছাড়া কাউকে টিকিট দেয়া হবে না।

তিনি আরও বলেন, প্ল্যাকার্ডগুলো তৈরি হলে আমরা কাজ শুরু করবো। আশা করছি দু-একদিনের মধ্যে সব ব্যবস্থা সম্পন্ন করে ফেলব।

এসএম/এমএসএইচ/এমকেএইচ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31