IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদানসিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনমেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিয়ে প্রশংসায় চারঘাটের ইউএনওগোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭ফুলবাড়ীতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিতরাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে ১৩ টি মামলা আসামী মিলন গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘উন্নয়নের নামে জনগণের পকেট কাটছে সরকার‘

‘উন্নয়নের নামে জনগণের পকেট কাটছে সরকার‘

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের নামে দেশের মানুষের পকেট কাটছে। সরকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এমনভাবে ধ্বংস করেছে, যেটাকে টেনে অত্যন্ত তোলা কঠিন। তিনি বলেন, শুধুমাত্র নিজেদের স্বার্থে, দুর্নীতির স্বার্থে, চুরি করার স্বার্থে আওয়ামীলীগ সরকার বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে।

সিলেট মহানগর বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সম্মেলন শুরু হয়।

৭ বছর পর মহানগরীর ২৭ টি ওয়ার্ডের দলীয় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে সিলেট মহানগর বিএনপির সম্মেলন। সকালে এই সম্মেলনের উদ্ধোধন করতে সিলেট আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এরপর শুরু হয় প্রথম অধিবেশন। প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এম এ জাহিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

প্রথম অধিবেশনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার পর মঞ্চে উঠেন প্রধান বক্তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতেই বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলেন বিএনপি মহাসচিব। বলেন, ‘খালেদা জিয়াকে অন্যায়ভাবে, বেআইনিভাবে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এর আগে তাকে কারান্তরীণ করে রাখা হয়েছিল চার বছর।’

ফখরুল বলেন, ‘এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সারা বাংলাদেশে ভয়াবহ রকমের নির্যাতন-নিপীড়নের সময় চলছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728