IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> যশোর আদালত চত্তরে তুলকালাম কাণ্ড

যশোর আদালত চত্তরে তুলকালাম কাণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : মামলা তুলে নেয়াকে কেন্দ্র করে যশোর আদালত চত্তরে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

সোমবার (২৭ মার্চ) দুপুরে সিনিয়র আইনজীবী কাজী ফরিদুল ইসলামকে হুমকি দেয়ার কথা শুনে আদালতের আইনজীবী ও তাদের সহকারীরা জোটবদ্ধ হয়ে লন্ডন থেকে আসা একেএম মুর্তজা রাসেল নামে একজন ব্যারিস্টার ও তার পক্ষীয় লোকজনের উপর চড়াও হন।

এসময় আদালত প্রাঙ্গনে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় একজন আহত হন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনরোষ থেকে ওই ব্যারিস্টার ও তার পক্ষীয় কয়েকজনকে থানায় নিয়ে যায়।

আইনজীবী কাজী ফরিদুল ইসলাম বলেন, রাসেলের বিরুদ্ধে তার আপন ভাই মামলা করেন। এছাড়া তার মায়েরও একটি মামলা রয়েছে আদালতে। যার আইনজীবী তিনি নিজে। দুপুরে হঠাৎ রাসেল নিজে ও তার সঙ্গে ১০-১২ জন লোক নিয়ে তার কাছে গিয়ে বলেন ওই সব মামলা তুলে নিতে হবে। এমনকি নিজে ইচ্ছেমত উকালতনামা লিখে এনে সেখানে সই করাতে ভয়ভীতি দেখান। সই না করায় তাকে লাঞ্ছিত করা হয়।

বিষয়টি আদালতে থাকা আইনজীবী ও সংশ্লিষ্টদের নজরে আসলে তারা প্রতিবাদ করেন। একপর্যায় আইনজীবীরা একাট্টা হয়ে প্রতিহত করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট বলেন, খবর পেয়ে তিনি কোতোয়ালি থানাকে অবহিত করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আদালতে এসে আইনজীবীদের সঙ্গে অশোভন আচরণ মেনে নেয়া হবে না।

যদিও এসব বিষয় অস্বীকার করেন ব্যারিস্টার একেএম মুর্তজা রাসেল। তিনি বলেন, ফরিদুল ইসলামকে মামলা তুলে নিতে বললে তিনি অপরাগতা প্রকাশ করেন। পরে বিভিন্ন লোকজন এনে তার ও তার স্বজনদের উপর হামলা চালান। ফরিদুলের অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি তার।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই পক্ষের কেউই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিকালে জেলা আইনজীবী সমিতিতে দুই পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয় বলে জেলা আইনজীবী সমিতির একটি সূত্র নিশ্চিত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31