IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> জাতীয় >> লিড নিউজ >> ঈদে গাজীপুর থেকে উত্তরবঙ্গে চলবে স্পেশাল ট্রেন

ঈদে গাজীপুর থেকে উত্তরবঙ্গে চলবে স্পেশাল ট্রেন

ধূমকেতু নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে জয়দেবপুর স্টেশন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান।

তিনি জানান, ১৮ থেকে ২০ এপ্রিল উত্তরাঞ্চলে যাতায়াতের দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে একটি স্পেশাল ট্রেন চলবে জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত। এ ট্রেনের টিকিট কাটতে হবে অনলাইনে। তবে যাত্রার দিন শতকরা ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রি করা হবে স্টেশন থেকে।

১৮ এপ্রিল থেকে ট্রেনটি জয়দেবপুর স্টেশন ত্যাগ করবে সন্ধ্যা ৭টা ১৫ মিনেটে। আর পঞ্চগড় পৌঁছাবে ভোর ৫টা ২৫ মিনিটে। ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর জংশনে পৌঁছাবে বিকেল ৩ টা ৪৫মিনিটে।

ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট, সান্তাহারে যাত্রাবিরতি করবে। ট্রেনটিতে বিভিন্ন শ্রেণির ৬৬৮টি আসন আছে। এছাড়া ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিলও ট্রেনটি যাত্রী পরিবহন করবে।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আরও জানান, এছাড়া ঢাকার কমলাপুর স্টেশন থেকেও চিলাহাটি ঈদ স্পেশাল নামে আরেকটি বিশেষ ট্রেন ঢাকা থেকে পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত চলাচল করবে। ঢাকা থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে গিয়ে চিলাহাটি পৌঁছাবে সকাল পৌনে ১০টায়। ফিরতি ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে যাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আর ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৫৫ মিনিটে।

ঈদ যাত্রার জন্য বুধবার পর্যন্ত ১৫ লাখ যাত্রী ট্রেনের টিকিটের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। এনআইডি ছাড়া কোনো যাত্রী টিকিট কাটতে পারবেন না। রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন নিয়মিত ট্রেনগুলোতে প্রায় ২৬ হাজার যাত্রী পরিবহন করা হবে। এছাড়া যাত্রী পরিবহনে স্পেশাল ট্রেনও থাকছে।

মতবিনিময়কালে তার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. কবীর উদ্দীন, বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আমিনুল হক, ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহজাহান পাটোয়ারী, জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31