IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘বয়স বাড়লে সুযোগও কমিয়ে দেয় বলিউড’

‘বয়স বাড়লে সুযোগও কমিয়ে দেয় বলিউড’

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে একটু বয়স হলেই অভিনেত্রীদের কাজের সুযোগ কমে আসে বলে অভিমান প্রকাশ করেছেন ‘ড্রিমগার্ল’ হেমা মালিনী। অথচ মিস্টার অমিতাভ বচ্চন এখনো এত দুর্দান্ত চরিত্র পান, ভাষ্য ৭৩ বছর বয়সি এ অভিনেত্রীর।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী হিন্দি সিনেমায় অভিনেত্রীদের হাল হকিকত নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আজকাল ভালো সুযোগ কোথায়? আজও অভিনেত্রীদের মাথায় রেখে ভালো স্ক্রিপ্ট লেখা হয় না। কেবল পুরুষ অভিনেতাদের নিয়ে ভাবা হচ্ছে। মিস্টার অমিতাভ বচ্চন এখনো এত দুর্দান্ত চরিত্র পান, সেগুলো বিশেষভাবে তার জন্য লেখা হয়। কিন্তু আজ অবধি অভিনেত্রীদের জন্য এমন বিশেষ ভূমিকা লেখা হয়নি।

অভিনয় শিল্পীর দক্ষতা ও যোগ্যতাকে বিবেচনায় নিয়ে স্ক্রিপ্ট লেখা উচিত বলে মনে করেন হেমা মালিনী। তিনি বিশ্বাস করেন, ভালো কাজের সক্ষমতা এখনো তার আছে।

তিনি বলেন, স্ত্রীদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। বিয়ের পর পরই সন্তান নেওয়া যাবে না। আপনাকে বুঝতে হবে, বিয়ের পর পরই সন্তান নিলে ক্যারিয়ার সেখানেই থেমে যায়। যদি আপনার কাজ করার মতো বয়স ও সামর্থ্য থাকে, তবে কেন আপনি কাজ করবেন না? যদি প্রযোজকরা আপনাকে মোটা অঙ্কের টাকা নিয়ে সাইন করতে প্রস্তুত থাকে, সে তো দারুণ ব্যাপার।

হেমা মালিনী ও বলিউডে অভিনেতা ধর্মেন্দ্র বিয়ে করেন ১৯৭৯ সালে। ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং চার সন্তানের জনক। হেমা মালিনীকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও প্রথম স্ত্রীর কাছ থেকে তালাক মেলেনি এই নায়কের। অগত্যা বলিউডের এই দুই তারকা ইসলাম ধর্মগ্রহণ করেন এবং সেই ধর্মমতেই বিয়ে করেন।

হেমা মালিনী জানান, বিয়ের পর থেমে যাননি তিনি। অবিরাম কাজ চালিয়ে গেছেন এবং তাকে দেখে অনেকে অনুপ্রাণিতও হয়েছেন। এ ক্ষেত্রে স্বামীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
ক্যারিয়ারের শুরুতে ‘তারকা সুলভ’ চেহারা নেই বলে তামিল পরিচালক সিভি শ্রীধরের সিনেমা থেকে বাদ পড়েছিলেন হেমা। পরে ১৯৬১ সালে ‘ইধু সাথিয়াম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় প্রবেশ করেন এ অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31