ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মঞ্চ কথা থিয়েটারের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক ফজলুল বারী রনি, উপদেষ্টা দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরীফুল ইসলাম তোতা, নাট্যজন মাহমুদ সরকার নান্নু।
আরও উপস্থিত ছিলেন, এনায়েত আজিজ মিতা, শংকর কুমার ধর, মাহফুজ সরকার নাজ, আতিকুল্লাহ হাফিজ জিলানী, রাকিবুল হাসান রকিরাজ, ফরিদুর রহমান ফয়সাল, কাজি রাফিউর রহিম নাসিম, অনিক, মমিনুল ইসলাম বজলু প্রমুখ।
প্রয়াত নাট্যকর্মী ও সংগঠনের সাধারণ সম্পাদক এর পিতা মাতার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, নাট্যকর্মী ফরিদ ফয়সাল কায়কোবাদ।


