ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) কলিগ্রাম এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের বাড়ি সংলগ্ন আম বাগানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুব দলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন উজ্জল।
বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রহমান এর সঞ্চালনায় ইফতার মহাফিলে বক্তব্য দেন, আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মাষ্টার, বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক সম্পাদক জীবন রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি বাবুল হোসেন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মি।


