IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> জাতীয় >> লিড নিউজ >> জাপান সফরে ২য় দিন ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

জাপান সফরে ২য় দিন ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : জাপান সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রধানরা। জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সফর ঘিরে জাপানি বিনিয়োগ পেতে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরাও।

জাপান সফরের ২য় দিন সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে উন্নয়ন সহযোগী জাইকা ও জেটরোর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। দেখা করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাপান ইকোনোমিক কমিটির চেয়ারম্যানও।

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে আশাবাদী বাংলাদেশের ব্যবসায়ীরাও। চীন, ভিয়েতনামের মতো দেশ থেকে বিনিয়োগ প্রত্যাহার করে জাপান এখন বাংলাদেশের দিকে ঝুঁকছে বলে মনে করেন তারা।

জাপান চেম্বার সভাপতি সাকুরা সাবের বলেন, “আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাপানি বিনিয়োগ আমাদের দেশে যাবে এবং আমরা এগিয়ে যাব। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে উন্নত বিশ্বে আমরা পরিণত হবো।”

জাপানের বিনিয়োগে অনেক দেশ উন্নত হয়েছে উল্লেখ করে ব্যবসায়ী নেতারা মনে করেন, এ সফর বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনবে।

বিজনেস ডেলিগেট আবু নোমান হাওলাদার সিআইপি বলেন, “চায়নার বাইরেও যেসকল বিনিয়োগ করতে যাচ্ছে জাপান, সেখানে বাংলাদেশ তাদের প্রধান চয়েজ আমি মনে করি “

জাপান ব্যবসায়ী মাজহারুল ইসলাম মাসুম বলেন, “প্রধানমন্ত্রীর জাপান সফর অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, এই সফর জাপানি বিনিয়োগকে উৎসাহিত করবে এবং আমাদের জন্য অনেক সুখবর অপেক্ষা করছে।”

দুদেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ঘোষণা আসার প্রত্যাশাও ব্যবসায়ীদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031