IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬

যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ের মধ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। ধুলোঝড়ের কারণে হাইওয়েতে কিছু দেখা না যাওয়ায় একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে এই ঘটনা ঘটেছে। মূলত হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত মহাসড়ক। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আচমকা সেখানে ধুলোর ঝড় শুরু হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়। ফলে রাস্তায় যে গাড়িগুলো চলছিল, সেগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধার হয়। সকলেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।

স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষার ঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলো ঝড়।

বস্তুত, এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। আর তার ফলেই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে।

বিষয়টির তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news