IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজির
Home >> প্রবাস >> লিড নিউজ >> ব্রিটেনের তৃতীয় চার্লসের অভিষেক

ব্রিটেনের তৃতীয় চার্লসের অভিষেক

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রিটেনের নতুন রাজা হিসেবে শনিবার অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। নানা রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে চলছে এ অনুষ্ঠান।

শনিবার (৬ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বাকিংহাম প্যালেস থেকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘোড়ার গাড়িতে ওয়েস্টমিনস্টার অ্যাবের উদ্দেশে রওনা হন তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা। এসময় তাদের সঙ্গ দেন চকচকে ব্রেস্টপ্লেট এবং সুসজ্জিত হেলমেট পরা অশ্বারোহীরা।

অ্যাবেতে পৌঁছানোর পর অভিষেক অনুষ্ঠানে প্রার্থনা হয় যার মূল বার্তা ছিলো- আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি। এরপরই শপথ পড়ানো হয় রাজা তৃতীয় চার্লসকে, শপথটিকে সাজানো হয়েছে প্রশ্ন-উত্তরের মত করে।

হাজার বছর ধরে চলা এই অভিষেক অনুষ্ঠানে প্রথমবার কোন নারী বিশপ অংশ নিলেন। আনুষ্ঠানিকতা শেষে ব্রিটিশ সময় আনুমানিক দুপুর ১টায় রাজা চার্লস ও রানি ক্যামিলা স্বর্ণ খচিত ঘোড়ার গাড়ি করে বাকিংহাম প্যালেসে ফেরত যাবেন। প্রায় ১ মাইল পথ (১.৬ কিমি) পাড়ি দেয়ার সময় থাকবে ৪ হাজার সৈন্য এবং ১৯টি ব্যান্ডদল।

রাজপরিবারের অন্য সদস্যদের সাথে অ্যাবেতে উপস্থিত হয়েছেন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উইলিয়াম ও কেট। রাজপরিবার ত্যাগ করা হ্যারিও আছেন, তবে তার সাথে নেই স্ত্রী মেগান মার্কেল। সূত্র:বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news