IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন সবার সহযোগিতা’

‘রাজশাহীকে আরও সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজন সবার সহযোগিতা’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে কৃষিপণ্য বেশি উৎপাদন হয়। এসব কৃষিজাত পণ্য নিয়ে গবেষণার জন্য কৃষি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ আছে। সেখানে পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের কার্যক্রম শুরু হয়েছে। সেটাকে কাজে লাগাতে চাই। আইটি খাতকে কাজে লাগিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে।

শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে অটোরিকশা, মিশুক, সিএনজি ও পরিবহন শ্রমিক সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে এখন প্রয়োজন কর্মসংস্থান। বিসিক শিল্পনগরী-২ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে প্লট বরাদ্দ প্রদান করা হবে। ঢাকা, চট্টগ্রাম থেকে শিল্পপতিদের নিয়ে এসে যদি ২০টি গার্মেন্টস কারাখানা করা যায়, তাহলে সেখানে অন্তত ২০ হাজার জনের কর্মসংস্থান হবে। প্রতি বছর ৮ থেকে ১০ হাজার করে ৫ বছরে ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

তিনি আরও বলেন, পদ্মা নদী অব্যবহৃত অবস্থায় রয়েছে। অতীতে রাজশাহীতে নৌবন্দর ছিল। কলকাতা থেকে মালামাল পানিপথে রাজশাহীতে আসতো। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে পদ্মা নদীর নব্যতা ফিরিয়ে আনা হবে। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌরুট চালু করতে চাই। এতে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান হবে।

সভায় বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, হিন্দু, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল কালাম, রাজশাহী জেলা ট্রাক শ্রমিক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রাজশাহী মহানগর ইজি-বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ইজি-বাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিমন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি রনি, সাধারণ সম্পাদক নূর, রাজশাহী জেলা ট্রাক ট্যাংকলরী কার্ভাড ভ্যান শ্রকি ইউনিয়নের সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক নুরু, জাতীয় রিক্সা ভ্যান শ্রকি লীগের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শান্ত।

সভা সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31