IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> রাজশাহী >> রাবির শিক্ষকদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

রাবির শিক্ষকদের সাথে মেয়র লিটনের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর উন্নয়নভাবনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে শনিবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতিত্ব করেন, রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের কনভেনার প্রফেসর আব্দুল্লাহ আল মামুন।

সভায় বক্তারা বলেন, রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। রাজশাহীর উন্নয়নের স্বার্থে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা এএইচএম খায়রুজ্জামান লিটনের পাশে থাকবো। ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামীতে প্রথমেই রাজশাহী শহরের আয়তন বাড়াতে চাই। শহরের আয়তন ৩৭০ বর্গকিমি করতে চাই। আয়তন বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামীতে এটি বাস্তবায়ন হবে। সম্প্রসারিত এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। সমন্বিত প্রয়াসে রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

রাসিক মেয়র আরও বলেন, রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান প্রয়োজন। শিল্পায়নের লক্ষ্যে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। সেখানে উদোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে। সেখানে কৃষিজাত ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস চালু করতে চাই। পদ্মানদীর নাব্যতা ফিরিয়ে এনে বিমানবন্দর স্থাপন ও নৌরুট চালু করতে চাই। প্রথম পর্যায়ে ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। পরবর্তীতে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালু করতে চাই। এটি হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব কাজ বাস্তবায়নে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাবির সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক বলেন, রাজশাহীতে আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন। আগামী নির্বাচনে আমরা তাকে বিজয়ী দেখতে চাই। লিটন জিতলে বঙ্গবন্ধুর জিতবেন, লিটন জিতলে শেখ হাসিনা জিতবেন, লিটন জিতলে আওয়ামী লীগ জিতবে, লিটন জিতলে রাজশাহীবাসী জিতবে। এজন্য লিটনের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, সামনে অনেক সম্ভাবনা থাকার পরও রাজশাহীর মানুষকে ভালোবেসে এখানেই থেকে গেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তাঁর নেতৃত্বে রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের এই ধারা যেন কোনভাবে থেমে না যায়, সেই বিষয়টি সকলকে খেয়াল রাখতে হবে। আগামীতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন নগরপিতা-এটি আমরা প্রত্যাশা করি।

রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের কনভেনার প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, রাবির উপ-উপাচার্য প্রফেসর হুমায়ুন কবির, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম।

সভা সঞ্চালনা করেন, রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, রাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিক, দর্শন বিভাগের প্রফেসর আবু বক্কর, ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেম, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর শফিকুন্নবী সামাদী, রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ফায়েক উজ্জামান, সাবেক উপ-উপাচার্য প্রফেসর নূরুল্লাহ, প্রাণ রসায়ন বিভাগের প্রফেসর হবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর খলিলুর রহমান, রসায়ন বিভাগের প্রফেসর তারিকুল ইসলাম, আইইআর এর পরিচালক প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস, মার্কেটিং বিভাগের প্রফেসর সুভ্রা রানী চন্দ, সমাজকর্ম বিভাগের প্রফেসর জান্নাতুল ফেরদৌস, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর জালাল উদ্দিন, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান,বাংলা বিভাগের প্রফেসর পিএম শফিকুল ইসলাম, প্রফেসর একরাম উল্লাহ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31