IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটক
Home >> রাজশাহী >> তানোরে চাপিয়ে দেয়া সভাপতি স্বপন আ.লীগের বিঁষফোড়া

তানোরে চাপিয়ে দেয়া সভাপতি স্বপন আ.লীগের বিঁষফোড়া

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দীর্ঘ প্রায় ১০ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাইনুল ইসলাম স্বপনকে সভাপতি ও প্রভাষক আবুল কালাম আজাদ, প্রদীপ সরকারকে সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে স্বপনকে চাপিয়ে দেয়া সভাপতি গণ্য করে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা বলছে, তৃণমুলের দীর্ঘদিনের দাবি সদর ভিত্তিক নেতৃত্ব সেটা প্রদিপ সরকারকে দিয়ে পুরণ হয়েছে। তবে জনবিচ্ছিন্ন-বিতর্কিত ও গ্রহণযোগ্যহীন স্বপনকে সভাপতি তারা কোনো ভাবেই মেনে নিতে পারছেন না। তারা বলছেন, এতে দলে কোন্দল বৃদ্ধি, সংহতি ও ঐক্য নষ্ট হবে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ভাষ্য, নানা কারণে নেতাকর্মীর কাছে সাবেক সভাপতি গোলাম রাব্বানীর অপরাধ থাকতেই পারে, তবে সেই অপরাধের পরিমাণ এতো বেশী না যে স্বপনের মতো ব্যক্তিকে দলের সভাপতি করতে হবে।

জনৈক মুন্সেফ, করিম ও রতন বলেন, স্বপনকে সভাপতি করে দলকে দুই ভাবে বিভক্তের স্বীকৃতি দেয়া হলো বলে তারা মনে করছেন। যিনি নৌকা নিয়ে জামানত হারান তাকে সভাপতি করা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা।

জানা গেছে, তানোরের কলমা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার আর্শিবাদে ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অথচ বিজয়ী হবার পর পরই তিনি দলের আদর্শিক ও মুলধারার নেতাকর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে এমপি ও নৌকাবিরোধী শিবিরের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন বলে তৃণমুলের অভিযোগ। স্থানীয় নেতা ও কর্মী-সমর্থকদের অভিমত, স্বপনের কারণেই আওয়ামী লীগের আঁতুড় ঘর কলমা যেখানে প্রায় ৭০ শতাংশ মানুষ আওয়ামী লীগ মতাদর্শী সেই কলমা ইউপিতে নৌকার লজ্জাজনক পরাজয় ঘটেছে, একই সঙ্গে দলীয়কোন্দল ও মতবিরোধ প্রকট আকার ধারণ করে ভেঙ্গে পড়ে দলের চেইন অব কমান্ড বিরাজ করে হ-য-ব-র-ল পরিস্থিতি। এমন বিতর্কিত একজন মানুষের হাতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব কোনো ভাবেই মেনে নেয়া যায় না।

তারা বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, খাদেমুন নবী বাবু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না এসব পরীক্ষিতদের হাতে নেতৃত্ব দিলে অন্তত্ব এমন সমালোচনার সুযোগ ছিল না। আওয়ামী লীগের আঁতুড়ঘরে নৌকা নিয়ে যেই ব্যক্তি প্রত্যেক ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়। তার তো একটা লজ্জাবোধ থাকা প্রয়োজন।

তার জনপ্রিয়তা বা রাজনৈতিক দক্ষতা কি সেটা সহজেই অনুমান করা যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31