IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩
Home >> কৃষি >> ঠাকুরগাঁওয়ে ভুট্টার দামে অসন্তুষ্ট চাষীরা

ঠাকুরগাঁওয়ে ভুট্টার দামে অসন্তুষ্ট চাষীরা

ধূমকেতু প্রতিবেদক, ঠাকুরগাঁও : উত্তরের কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁওয়ে সব ধরনের ফসল উৎপাদনের হার অন্য জেলা গুলির তুলনায় বেশ ভালো। বিগত সময়ে এখানে গমের আবাদ বেশি হলেও ভালো উৎপাদন ও দাম ভালো পাওয়ায় বর্তমানে এখানে বেড়ে গেছে ভুট্টার আবাদ। 

গত বছর ভুট্টার ভালো দাম পেয়ে এবারও ভালো দাম পাবার আশায় ঠাকুরগাঁওয়ের কৃষকরা ব্যাপকভাবে চাষ করেছেন ভুট্টার। এবার ফলন ভালো হলেও দামে অসন্তুষ্ট জেলার ভুট্টা চাষীরা। তবে ভুট্টার দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষি বিভাগ ও ব্যবসায়ীরা।

এবার জেলার প্রায় প্রতিটি কৃষক কম বেশি চাষ করেছেন ভুট্টা। তাই আগাম জাতের ভুট্টা কর্তন শুরু করেছেন কৃষকরা। প্রখর রোদে ও তীব্র দাবদায়ে মাঠ থেকে ফসল সংগ্রহ, মাড়াই ও শুকানোর কাজে চরম ব্যস্ত ভুট্টা চাষীরা। 

গতবার আলুতে তেমন লাভবান না হওয়ায় এবার কৃষকরা আলু ও গমের আবাদ কমিয়ে ব্যাপকভাবে চাষ করেছেন ভূট্টা। তবে ভ্ট্টুার আশানুনুপ ফলন হলেও পরিশ্রমের দিক থেকে সঠিক দাম নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার জেলায় ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ৩৩ হাজার হেক্টর থাকলেও তা ছাড়িয়ে আবাদ হয়েছে ৩৮ হাজার ৬০ হেক্টর জমিতে। এর মধ্যে মাঠ থেকে প্রায় ৫০ শতাংশ ভুট্টা কর্তন করা হয়েছে ইতোমধ্যেই। হেক্টর প্রতি ১১ থেকে ১৪ টন পর্যন্ত ফলন হচ্ছে। 

দুই একর জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করছেন সদর উপজেলার বড় বালিয়া এলাকার কৃষক মোমিনুল হক। 

তিনি বলেন, এবার ভুট্টার ফলন ভালো হয়েছে কিন্তু গতবারের মতো দাম পাচ্ছি না। গত বছরের তুলনায় এবার তো সব কিছুর দাম বেশিই ছিলো। আমাদের উৎপাদন খরচও বেশি হয়েছে। বর্তমানে একজন দিন মজুরকে দিনে ছয়শ টাকা দিয়েও পাওয়া যায় না। এছাড়া তো জ্বালানি তেল, হাল, সার বিষ ও কীটনাশকের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে কিন্তু তার পরেও এবার ভুট্টার দাম কম। বাজারে বর্তমানে প্রতি বস্তা ভুট্টা বিক্রি হচ্ছে ১১৪শ থেকে ১৬শ টাকায়। ২২’শ টাকা না হলেও অন্তত ২ হাজার টাকা বস্তা হলেও আমাদের কিছুটা লাভ হতো। 

আরাজি সালান্দর গ্রামের ভুট্টা চষী খতিব উদ্দিন জানান, গতবছর বস্তা প্রতি কাঁচা ভুট্টার দাম পেয়েছিলাম ২১-২২’শ টাকা। তাই গতবারের মতো এবারও ভালো দাম পাওয়ার আশায় বেশি করে ভুট্টা করেছিলাম কিন্তু এবার আমি দাম পেয়েছি মাত্র ১৩-১৪’শ টাকা। 

পীরগঞ্জ উপজেলার চিলাছাপা গ্রামের ভুট্টা চাষী রবিউল ইসলাম বলেন, ‘গতবারের মতো এবারও দাম পাওয়ার আশায় আমরা চাষীরা ব্যাপক হারে ভুট্টার আবাদ করেছি। এতে ফলনও হয়েছে ভালো কিন্তুআমরা সঠিক দাম পাচ্ছি না। আমি এবার কাঁচা ভুট্টা প্রতি বস্তা বিক্রি করেছি ১৪শ ৫০ টাকা। এই দামে কৃষকের লাভ হচ্ছে খুবই স্বল্প। আবার পরিশ্রমের তুলনায় লাভ তো হয় না লোকসানেই বলা চলে। তবে এখন অবশ্য কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।

তবে ঠাকুরগাঁওয়ের ভুট্টা ব্যবসায়ী আনিসুর রহমান, পেজগার আলী ও পজিরুল ইসলাম বলেন, বর্তমান কাঁচা ভুট্ট ৮০ কেজির বস্তা ১৫’শ থেকে ১৭’শ ও শুকনা ভুট্টা প্রতি কেজি ২৩ থেকে ২৫ টাকা দরে বিক্রয় করছেন । তবে এর থেকেও দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। শুকনা ভুট্টার দাম ৩০ টাকা কেজি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানান তারা। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘ভুট্টা আবাদ ও ভালো ফলনে জেলায় এবার ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। কৃষকরা বর্তমানে যা দাম পাচ্ছেন তা তুলনামূলকভাবে কম । তবে কৃষকরা যদি ভুট্টা ধরে রাখতে পারে তাহলে ৯’শ থেকে ১হাজার টাকা মন পেতে পারেন। আশা করছি অল্প দিনের মধ্যেই হয়তো ভুট্টার দাম আরও কিছুটা বৃদ্ধি পাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930