IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> জাতীয় >> লিড নিউজ >> পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৫ দেশের কূটনীতিককে আমন্ত্রণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৫ দেশের কূটনীতিককে আমন্ত্রণ

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরবসহ ২৫ দেশের কূটনীতিককে এক ব্রিফিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আগামীকাল বৃহস্পতিবার (১৮ মে) এ ব্রিফিং হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

আইএমওর মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার প্রচারণার জন্য আয়োজিত এই ব্রিফিং পূর্ব নির্ধারিত। তবে হঠাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৬ দেশের কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরের পর এ ব্রিফিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার জন্য এই ব্রিফিংয়ের আয়োজন করা হলেও এতে কূটনীতিকদের নিরাপত্তার প্রসঙ্গটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই বিষয়টি বিবেচনায় প্রস্তুতি নেয়া হচ্ছে।

বৃহস্পতিবারের এ ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে আইএমওর মহাসচিব পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দেশ হওয়ার কারণে চীন ও তুরস্ককে এই ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31