ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ মে) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৯ জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ১ জন ও চারঘাট মডেল থানা ৪ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, চারঘাট মডেল থানা পুলিশ ইসতিয়াক তাবরিজ ওরফে সার্বিক (২৫) ৯০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


