IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন ১৭ কোটি মানুষের ভিশন’

‘ডিজিটাল বাংলাদেশ’ এখন ১৭ কোটি মানুষের ভিশন’

ধূমকেতু নিউজ ডেস্ক : জিটাল বাংলাদেশ এখন আর কোনও একক ব্যক্তি বা দলের ভিশন নয় মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এই ভিশন (রূপকল্প) এখন দেশের ১৭ কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন।
আগামী ১২ ডিসেম্বর চতুর্থ ডিজিটাল বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমগুলোকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ভিশন বা রূপকল্প আমাদের সামনে রাখেন। সে বছরের ২৯ ডিসেম্বর নির্বাচনে জয়ের পর সেটি আর শুধু কোনও একক ব্যক্তি বা রাজনৈতিক দলের রূপকল্প ছিল না, পুরো সরকারের রূপকল্পে পরিণত হয়। আর এখন ডিজিটাল বাংলাদেশ শুধু স্বপ্ন বা রূপকল্পে সীমাবদ্ধ নেই। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এখন ডিজিটাল বাংলাদেশ পুরো দেশের।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। কিন্তু আওয়ামী লীগ দেশকে নেতৃত্ব দিতে পেরেছে মাত্র ২০ বছর। আওয়ামী লীগের নেতৃত্বে আজ বাংলাদেশ উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছে। একটি দেশ সুযোগ্য নেতৃত্বে কতটুকু এগিয়ে যেতে পারে তার প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার নেতৃত্বের কারণে কতটুকু পিছিয়ে যেতে পারে সেটির উদাহরণ ৭৫ পরবর্তী সময়। এই করোনার মাঝে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারের কোনও কাজ থেমে থাকেনি। ১০ লক্ষাধিক ই-ফাইল এই সময়ে আমরা সম্পাদন করেছি।

ডিজিটাল বাংলাদেশ আয়োজন নিয়ে পলক বলেন, এবার করোনার কারণে অনলাইন অফলাইন আয়োজন মিলিয়ে টানা চতুর্থবারের মতো ডিজিটাল বাংলাদেশ উদযাপন করছি আমরা। বাংলা ও ইংরেজিতে দুটি ওয়েবিনার, দেশব্যাপী জেলা ও উপজেলায় ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন বিষয় ভিত্তিক রচনা, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, সভা সেমিনার এবং ওয়ার্কশপ সহ বিভিন্ন আয়োজন থাকছে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অনলাইন কুইজ। কুইজে বিজয়ীদের উন্নত মানের ল্যাপটপ ও মোবাইলের মতো ডিভাইস পুরস্কার হিসেবে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ ডিসেম্বর রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে। এতে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল দিবসের পুরস্কার বিতরণী এবং মূল অনুষ্ঠান ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31