IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘প্রধানমন্ত্রী পদ্মা সেতু তৈরী করে ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছেন’

‘প্রধানমন্ত্রী পদ্মা সেতু তৈরী করে ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছেন’

ধূমকেতু নিউজ ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছেন।

আজ শুক্রবার পাবনার ঈশ্বরদীস্থ চরগরগড়িতে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর ১০০তম জন্মোৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর, তাঁকে হত্যা করা যায়নি। তিনি অমরত্ম লাভ করেছেন। এক মুজিবের রক্ত থেকে লক্ষ নয়; কোটি কোটি মুজিব জন্ম নিয়েছে।
তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের কাংখিত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বাংলাদেশ তাঁর নেতৃত্বে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে।

কবি ড. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউর রহমান লাল, বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, কবি সুজন বড়ুয়া ও কবি আসলাম সানী।

দু’দিনব্যাপি এ জন্মোৎসর অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি মুহম্মদ নুরুল হুদা। উৎসব উপলক্ষ্য বর্ণাঢ্য শোভাযাত্রা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, আলোচনা সভা, কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করার দুঃসাহস আমাদের নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার মাধ্যমে তাঁর প্রতি সম্মান জানান হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতার স্বাদ যাতে না পাই, সে লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল এবং সে হত্যাকে জায়েজ করার জন্য জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া যা যা করা দরকার তা করেছে। তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পুনর্বাসিত করেছে। তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের বিনা বিচারে হত্যা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31